সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কোচবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রানা রায়। টালা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে মামলায় রানাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে যাদবপুরের ঘটনার কোনও যোগ নেই। বেলগাছিয়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন রানা। রবিবার ওড়িশার একটি হোটেল থেকে গ্রেফতার হন অভিযুক্ত ওই অধ্যাপক। এর আগে গত ২ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে প্রাণনাশের হুমকির চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়িয়েছিল অধ্যাপক রানা রায়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে পুলিশি হেফাজত থেকে বাঁচাতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ ওঠে রানার বিরুদ্ধে।
আরও পড়ুন সংসদের বিশেষ অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খাড়গে

এরপর শনিবারই টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্নেহমঞ্জু বসু। যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল রানার বিরুদ্ধে। যদিও প্রাণনাশের হুমকির চিঠির অভিযোগ স্বীকার করতে চাননি রানা। জানা গিয়েছে, কোচবিহারের এবিএন সিল কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক। ইতিহাস বিভাগের শিক্ষক তিনি। তাঁর বাড়ি কলকাতায় হলেও কর্মসূত্রে তিনি কোচবিহারেই থাকতেন। কিন্তু গত চার মাস ধরে কোচবিহার বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল লিভ নিয়ে কলেজও যাননি তিনি। ইতিমধ্যেই টালা থানার পুলিশ তল্লাশি চালিয়ে বেলগাছিয়ায় রানার আবাসনের খোঁজও পায়।
আরও পড়ুন বিসিএসআইআর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি

যদিও তাঁর ফ্ল্যাটটি তালাবন্ধ ছিল। ওই আবাসনের আবাসিকরাও অভিযোগ করছেন যে, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকেই নয়, আবাসনের একাধিক বাসিন্দাকেও প্রাণনাশের হুমকির চিঠি লিখেছিল রানা। এমনকী অশ্লীল গালিগালাজও লেখা থাকত। এছাড়াও এলাকার ব্যবসায়ী এবং দরিদ্র বিক্রেতাদের কাছ থেকে রানা অনেক টাকা ধারও করেছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। রানার বিরুদ্ধে এর আগে ২০১৯ সালে শ্লীলতাহানির অভিযোগও দায়ের হয়েছিল বলেই জানা গিয়েছে। কিন্তু তখন সে পলাতক থাকায় গ্রেফতার করা হয়নি। এরপর গত ফেব্রুয়ারি মাসে শিয়ালদহের ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয় এবং আদালতের নির্দেশে তিনি জামিনও পেয়ে যান।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব