সানী রায়,সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর : আর কয়েক ঘন্টা। ধূপগুড়িতে রাত পোহালেই ভোট। সম্মুখ সমরে তৃণমূল – বিজেপি। রাজনৈতিক চাপানউতোর জারি। একদল অন্যদলের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ আনছে। বিজেপির অভিযোগ আবার প্রশাসন ও ভোটের দায়িত্বে থাকা কর্মীদের একাংশের বিরুদ্ধে। রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ।
২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির বিষ্ণুপদ রায় ৪৩৫৫ ভোটে এই আসনে জয়ী হন। তার মৃত্যুতে আসন টি ফাঁকা হওয়ার কারণে উপনির্বাচন আর তৃণমূল সর্বশক্তি নিয়ে এই আসনটি ছিনিয়ে আনতে ঝাঁপিয়েছে। বিজেপি অবশ্য আসনটি ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। শেষ মুহূর্তে সাজো সাজো রব। নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। ভোটকর্মী থেকে আরম্ভ করে বিভিন্ন দলের কর্মীরা কার্যত অতন্দ্র হয়ে সকালের প্রতীক্ষায়। গণতন্ত্রের উৎসবের আগে রয়েছে উত্তেজনা। চাপানউতোর চলছে , রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ।নির্বাচনের সময় ভোটগ্রহণ কেন্দ্র বা নির্বাচনের সাথে যোগসূত্র থাকা ক্ষেত্রগুলি থেকে বিভিন্ন দলের ফ্ল্যাগ, ব্যানার, হোর্ডিং ফেস্টুন,সরিয়ে ফেলা হয়।বিজেপি অভিযোগ তুলেছে, বেছে বেছে তাদের দলের ফ্ল্যাগ, ফেস্টুন সরানো হচ্ছে। তৃণমূলের ফ্ল্যাগ, ব্যানার দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন ভোটের দায়িত্বে থাকা কর্মীরা, অভিযোগ এমনটাই।শাসক দলের ফ্ল্যাগ বা প্রতিনিধিদের ছবি যথাস্থানে বিরাজ করছে বলেই বিজেপির অভিযোগ।এই ক্ষোভের আগুন জ্বলতে থাকায় ধূপগুড়ির নেতাজি পাড়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নেতাজি পাড়া এলাকায় সরকারি কর্মীরা বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন খুলতে গেলে বিজেপির সমর্থকরা ক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে।
ভোটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা জানিয়েছেন, যা হচ্ছে সবই নিয়মমাফিক হচ্ছে। তবুও চাপানউতোর কমছে না, ক্ষোভ-বিক্ষোভ প্রশমিত হচ্ছে না বরং বেড়েই চলেছে।।
আরও পড়ুন :ধূপগুড়ি উপনির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়া থেকে ময়নাগুড়ির বিডিওকে সরানোর দাবি তুলল বিজেপি


More Stories
কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি : সঞ্জয় সিং
দেখুন লাদাখের সুউচ্চ পাহাড়ে কিভাবে শিকার ধরল তুষারচিতা!
রণবীরের নগ্ন ফটোশ্যুট : মামলা কলকাতা হাইকোর্টে