Home » দিনহাটায় ছিনতাই আটকাতে ব্যর্থ পুলিশ ছিনতাইবাজদের গণপ্রহারের হাত থেকে বাঁচাতে সফল

দিনহাটায় ছিনতাই আটকাতে ব্যর্থ পুলিশ ছিনতাইবাজদের গণপ্রহারের হাত থেকে বাঁচাতে সফল

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর : আইন শৃঙ্খলা নিয়ে যখন ক্রমাগত প্রশ্ন উঠতে থাকে, তখন নিজেদের আত্মরক্ষার্থে মানুষ সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে। কোচবিহারের দিনহাটার সাম্প্রতিক  ঘটনাবলী সেরকমই প্রমাণ দেয়।অনেকসময় মানুষ উত্তেজিত হয়ে পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে। ছিনতাই, কেপমারি হচ্ছে দিনেদুপুরে।  মানুষ প্রতিরোধ গড়ে দুষ্কৃতী পাকড়াও করছে।তবুও উল্লেখযোগ্যভাবে পুলিশ ছিনতাই  আটকাতে না পারলেও ছিনতাইবাজদের গণপ্রহারের বাঁচাতে সময় মত রক্ষা করতে পৌঁছে যেতে পারছে।

প্রকাশ্য দিবালোকে দিনহাটা শহরের ব্যস্ততম রাস্তায় ছিনতাই-এর চেষ্টা হতেই সাধারণ মানুষরাই ছিনতাইকারী পাকড়াও করতে নায়ক হয়ে উঠল । দুচারজন আমজনতা সক্রিয় হতেই মানুষ ঘিরে ফেলে ছিনতাইবাজকে। উত্তেজিত জনতা আটকে ফেলে এক ছিনতাইকারীকে। এরপর পুলিশ এসে ওই ছিনতাইকারীকে উদ্ধার করে নিয়ে যায়।

জানা গিয়েছে কোচবিহারের দিনহাটা শহরের অপূর্ব পার্ক সংলগ্ন এলাকা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন পোস্ট অফিসে কর্মরত দীপকচন্দ্র বর্মন নামে একজন। তার বাইক আটকে ছিনতাই এর চেষ্টা করে দুষ্কৃতীরা।তিনি প্রতিরোধ গড়ে তোলেন।পাঁচ ছয় জন দুষ্কৃতীর মধ্যে তিনি একজন দুষ্কৃতীকে জাপটে ধরে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা চলে আসে। উত্তেজিত জনতা আটক ঐ ব্যক্তিকে মারধর করার আগে পৌঁছে যায় পুলিশ।দিনহাটা থানা দিনহাটা থানার পুলিশ আধিকারিকরা আটক ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় দিনহাটা থানায়। ছিনতাই-এর প্রচেষ্টা  আটকাতে না পারলেও ছিনতাইকারীকে গণপ্রহারের  হাত থেকে বাঁচাতে সক্ষম পুলিশ।

তবে এখনও পর্যন্ত ঘটনায় দিনহাটা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শোনা যাচ্ছে ওই ব্যক্তির কাছে দেড় লক্ষ টাকা ছিল সেই টাকা ছিনতাই এর চেষ্টা করেছে আটক ব্যক্তি এবং তার সহযোগীরা। সাধারণ মানুষ ও আক্রান্তদের চেষ্টায় একজনকে আটক করা সম্ভব হয়েছে, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে অপূর্বপার্ক সংলগ্ন ওই এলাকাতেই একজন মহিলার দিনে দুপুরে গলার হার ছিনতাই এর মত ঘটনাও ঘটে। এরকম ঘটনা নতুন নয়। পুলিশকে ছিনতাইএর সময় খুঁজে পাওয়া দায় ঠিকই তবে ছিনতাইকারীকে গণপ্রহার থেকে বাঁচাতে পুলিশ রীতিমত তৎপরতা দেখিয়ে থাকে।সময়মত ঘটনাস্থলে হাজির হয়ে যায় পুলিশ।

আরও পড়ুন : মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার চক্রান্ত! কাতার বিশ্বকাপ নিয়ে বোমা ফাটালেন এই অভিজ্ঞ কোচ

About Post Author