Home » কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি! জানুন রাশিফল

কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি! জানুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ আজ ৫ সেপ্টেম্বর। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্কট রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে অশান্তি হওয়ার সভাবনা। কর্মক্ষেত্রে অশান্তি হলে নিজেকে নিয়ন্ত্রণ করবেন। সিংহ রাশির জাতক/জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি হবে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।

মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )

ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তি মুখোমুখি হবেন। আজ এমন কিছু ঘটবে, যার কারণে আপনার মনে মানসিক শান্তি আসবে। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কের মাঝে না যাওয়াই ভালো। আজ আপনার ঘনঘন মুড সুইং হবে।

বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )

আপনার লক্ষ্য ঠিক করার উপযুক্ত দিন আজ। কোনো কিছুতেই বেশি হতাশ হয়ে পড়বেন না। আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে। সেই সময়টুকু কাছের মানুষদের সঙ্গে কাটান।

মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )

আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। আজ আপনাকে কিছু ধার্য করতে হতে পারে। আজ প্রেমিকার সঙ্গে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে।

কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আজ কর্মক্ষেত্রে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। সংরক্ষণের কথা বিবেচনা করুন। সমস্যা দেখা দিতে পারে।

সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
মানসিক চাপ বাড়বে। আজ অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। নিজেকে নিয়ন্ত্রণ করুন। আজ আপনার সঙ্গীর সঙ্গে অনেককিছুই স্পষ্ট হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক জমায়েতে গেলে ভালো সময় উপভোগ করবেন। প্রেমের মানুষটির সঙ্গে সবকিছু ভাগ করে নিন। সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন    নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
অত্যধিক দুশ্চিন্তা রক্তচাপের কারণ হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি হবে আজ। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরষ্কার নিয়ে আসতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
আজ আপনি নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে। প্রয়োজনের থেকে বেশি সময় ব্যায় করতে পারেন। পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। কেউ আপনার প্রশংসা করতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
বাচ্চারা আপনাকে গর্বিত করবে। প্রেমিকার জন্য সুন্দর উপহার এবং রোম্যান্টিক সন্ধ্যার প্ল্যান করুন। আজ আপনার সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা লাভ করবে।

মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারলে আপনার জন্য ভালো। ফাঁকা সময় আপনজনেদের সঙ্গে কাটান। আপনার স্ত্রী আপনাকে ভাল কিছু বোঝাবে। নির্দোষকে শাস্তি দেবেন না।

কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত সময় দেবেন। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন।

মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আজ যে কোনও ঝামেলা থেকে বিরত থাকুন। অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। জমি সংক্রান্ত ব্যাপারে আর্থিক উপকার আসবে। আজ বন্ধুদের সঙ্গে আপনার ভালো সময় কাটবে।

About Post Author