সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বরঃ কমবেশি আমরা সবাই বাইরের তেলমশলা যুক্ত খাবার রোজই খেয়ে থাকি। সেই কারণেই গরমে বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা দেখা দেয়। যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। পেটের সমস্যায় মেজাজ খিটখিটে হয়ে থাকে। তখন আর কোনও কাজকর্মের আমেজও থাকেন না। পেটের সমস্যা দূর করার জন্য কোলনকে সুস্থ রাখা অত্যন্ত জরুরী। বাইরের বিভিন্ন ফাস্ট ফুডের কারণেও পেটের সমস্যায় আপনাকে কাহিল করতে পারে। এ বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতেই হবে। অনেকে আবার এই গ্যাস, অ্যাসিডিটির থেকে মুক্তি পেতে নানান রকম ওষুধ খান। এই ওষুধ ছাড়াও কিছু পানীয় আছে, যেগুলি খেলে আপনি পেটের সমস্যায় দ্রুত মুক্তি পাবেন। এই তালিকায় রয়েছে-

অ্যালোভেরার জুস
এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই গ্যাস, অম্বল, পেট জ্বালা ইত্যাদি নানা সমস্যা রয়েছে। এক্ষেত্রে অ্যালোভেরার জুস খেলে ভাল উপকার পাওয়া যাবে। এতে রয়েছে বেশ কিছুটা ফাইবার। এছাড়া এতে থাকা রাসায়নিক অনেক ক্ষেত্রেই পেটের উৎসেচক তৈরিতে সাহায্য করে। তাই পেট ভালো রাখতে চাইলে অ্যালোভেরা খান।
আরও পড়ুন বান্ধবী নিগ্রহ মামলায় অস্বস্তি বাড়ছে ব্রাজিলের তারকা ফুটবলারের
আদা জল
পেটের সমস্যায় আদা জলের জুড়ি মেলা ভার। এমনকী অন্ত্রে জমে থাকা দূষিত পদার্থ বাইরে বের করে দেওয়ার কাজেও আদা জল ম্যাজিকের মত কাজ করে। এমনকী গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাউ এটি ভালো উপকার দেয়।

আপেল জুস
আপেলে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এই দুই উপাদান অন্ত্রের জন্য দারুণ কাজ দেয়। এমনকী কোলনে জমে থাকা ময়লাকে দেহের বাইরে বের করে দেয় আপেল। তাই সুস্থ থাকতে নিয়মিত আপেল খান।
লেবু জল
লেবুতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। গ্যাস, বদহজম, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রোজ লেবুর রস পান করুন। এতে আপনি সুস্থ থাকবেন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু