Home » কর্মজীবনে অশান্তি, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন! পড়ুন রাশিফল

কর্মজীবনে অশান্তি, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন! পড়ুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ আজ ১২ সেপ্টেম্বর। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বৃষ রাশির জাতক/জাতিকারা আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আর্থিক লেনেদেনে সতর্ক না থাকলে আপনি নিজেই ঠকে যেতে পারেন। তুলা রাশির জাতকদের কর্মজীবনে অশান্তি লেগেই থাকবে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।

মেষ/ Aries রাশিফল (মার্চ ২১ – এপ্রিল ২০)
কাছের মানুষদের বেশি প্রতিশ্রুতি দেবেন না। আজ আপনার প্রেমিকাকে নির্দেশ দিয়ে কিছু করাবেন না, তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল, আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন।এমন মানুষদের কথা ভুলে যান যাঁরা শুধু কথা বলেন কোন ফল দেন না।
বৃষ/ Taurus রাশিফল (এপ্রিল ২১- মে ২১)
বাড়ি ছাড়ার আগে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন। আজ আপনার মানসিক চাপ বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আপনার যে কোনও দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে খুব ভোগাবে।
মিথুন/ Gemini রাশিফল (মে ২২ – জুন ২১)
আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো। আজ আপনি জগতের শীর্ষে থাকবেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে।
কর্কট/ Cancer রাশিফল (জুন ২২ – জুলাই ২৩)
আপনি ব্যস্ত থাকলেও স্বাস্হ্য সুন্দর থাকবে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। বৈবাহিক জীবনে প্রবেশ করার জন্য ভালো সময়। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না।
সিংহ/ Leo রাশিফল (জুলাই ২৪ –আগস্ট ২৩)
আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বার করবেন। কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসবে। নিজেদের মানুষকে সঙ্গে নিয়ে জীবনের আনন্দ উপভোগ করবেন। অনেক সত্য আজ স্পষ্টভাবে বুঝতে পারবেন।

কন্যা/ Virgo রাশিফল (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩)
ব্যবসায়িক উদ্দেশ্যে কোনও কাজের জন্য বাড়ি থেকে বের হলে সতর্ক থাকবেন। অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করবেন, নাইলে চুরির সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আজ আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে।

আরও পড়ুন    বিশেষ অধিবেশনে মহারাষ্ট্র থেকে পৃথক হবে মুম্বই? কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড়

তুলা/ Libra রাশিফল (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আজ সঙ্গীনীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারেন। কর্মজীবনে অশান্তি লেগেই থাকবে। টাই সতর্ক হন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল (অক্টোবর ২৪ – নভেম্বর ২২)
প্রেমের জন্য খুব একটা ভালো দিন নয়। ঘরের লোকেদের সঙ্গে আজ ঝগড়া হতে পারে। আজকেও আপনার মনের পরিস্থিতি ভালো থাকবে। আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গীনীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেবেন না।
ধনু/ Sagitarious রাশিফল (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২)
খরচ বাড়লেও কিন্তু আপনার আয় বাড়বে। আপনার দিনটিকে সুন্দর করে তোলার জন্য বন্ধুরা সন্ধ্যেবেলার কিছু প্ল্যান করবে। আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় বিপদে পড়বেন।
মকর/ Capricorn রাশিফল (ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২২)
আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে। পরিবারের কোনও সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯)
প্রেমিক প্রেমিকারা পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। প্রেমিকাকে আজ সময় দেবেন।
মীন/ Pisces রাশিফল (ফেব্রুয়ারি ২০- মার্চ ২০)
নিজের জন্য ভাবনা চিন্তা করুন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। মানসিক শান্তি থাকবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার কাছে আজ সময় চাইবে।

About Post Author