সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বর: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের জেরে বুধবারও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন সমুদ্র সৈকত অভিযানে উদ্ধার কোটি কোটি টাকার মাদক দ্রব্য
পূর্বাভাস বলছে, বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে তাপমাত্রা জনিত অস্বস্তিও বাড়বে। এদিন বেলা গড়াতেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪ থেকে ৯৩ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সোমবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!