সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর: মহারাষ্ট্রে ফের বাজেয়াপ্ত করা হল কোটি কোটি টাকার মাদক। মহারাষ্ট্রের রায়গড়ের একাধিক সমুদ্র সৈকতে মাদক তল্লাশি অভিযান চালায় স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, গত দুই সপ্তাহে সমুদ্র সৈকত অভিযানে উদ্ধার হয়েছে প্রায় প্যাকেট প্যাকেট মাদক। রায়গড় থানার এসপি সোমনাথ ঘাড়গে জানিয়েছেন, “গত দুই সপ্তাহ ধরে রায়গড় জেলার বিভিন্ন সমুদ্র সৈকতে উপকূলে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত ১৭৫ প্যাকেট চরস উদ্ধার হয়েছে। ঘটনায় শ্রীবর্ধন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই প্যাকেটগুলির উৎস নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।”

আরও পড়ুন পুজোর আগে ত্বকের দাগছোপ দূর করতে আজ থেকেই খান এই পানীয়
পুলিশ সূত্রে জানা গিয়েছে পাকিস্তান প্রিমিয়াম কোয়ালিটি লেখা চালিয়ে প্যাকেট থেকে এই মাদকের প্যাকেটগুলি উদ্ধার করা হয়েছে। রায়গড় জেলার জীবন বন্দর, মারাল বন্দর, সার্ভ কোন্দিভালি, ডাইভ আগর-আদগাও, অক্ষি,নানিভালি এবং শ্রীবর্ধন সৈকত থেকে প্যাকেট গুলি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে এই মাদকগুলির বাজারমূল্য প্রায় ৮.৩৫ কোটি টাকা।

প্রসঙ্গত, গত অগস্ট মাসে এই রায়গড় অঞ্চলের সমুদ্র সংলগ্ন অঞ্চলে তল্লাশি অভিযান চালায় প্রশাসন। তখনও প্রায় সাড়ে ৪ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার হয়। সেবার প্রায় ১০৭ প্যাকেট মাদকদ্রব্য উদ্ধার করেছিল রায়গড় পুলিশের অ্যান্টি ডোপিং শাখা। এছাড়াও কাস্টমস ডিপার্টমেন্ট ১৪ থেকে ১৯ অগস্ট মহারাষ্ট্রের রত্নাগিরি অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে প্রায় ২৫০ কেজির নেশাজাত মাদক দ্রব্য। এসপি জানিয়েছেন যে এই অঞ্চলে মাদক দ্রব্য ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কোথা থেকে বা কারা এই মাদক দ্রব্যগুলি নিয়ে এল তদন্ত করে দেখছে তাঁরা।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!