সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। সংসদের বিশেষ অধিবেশনে বিরোধী জোটের মূল এজেন্ডা কী হবে, রণকৌশলই বা কী হবে? তা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলেই জানা গিয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে এই অধিবেশন নতুন সংসদ ভবনে বসবে। আর সেদিন থেকেই নয়া সংসদ ভবনের কর্মীদের পোশাকও বদলে যাবে বলেই জানা গিয়েছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে,নতুন ভবনে বিভিন্ন কাজে যুক্ত কর্মচারীদের পোশাকের ডিজাইন আলাদা হতে চলেছে। সংসদ কর্মীদের ইউনিফর্ম ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিকে। সূত্রের খবর, সংসদের পুরুষদের জন্য থাকবে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। আর মহিলাদের জন্য জামা ও শাড়িতে পদ্মফুল আঁকা থাকবে। কেননা পদ্ম বিজেপির দলীয় এবং নির্বাচনী প্রতীক। অন্যদিকে, খাকি প্যান্ট হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পোশাক হিসাবে বিখ্যাত। এছাড়াও সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরি টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। এটিই দ্বিতীয় মোদি সরকারের শেষ অধিবেশন। যদিও এই অধিবেশনে মূল অ্যাজেন্ডা কী হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কেন্দ্র। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকে মনে করছেন ‘ইন্ডিয়া’ নাম বদল করে ‘ভারত’ করে মাস্টারস্ট্রোক দেবে মোদি সরকার। এখন যতদিন না বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ততদিন এবিষয়ে জল্পনা জিইয়ে থাকবে বলে মত সংশ্লিষ্ট মহলের। কিছুদিন আগেই এই বিশেষ অধিবেশনে নিয়ে প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘ ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ৫টি সিটিং হবে। অমৃতকালের মধ্যেই ফলপ্রসূ আলোচনা হবে বলে আশাবাদী।’
আরও পড়ুন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে অন্ধ্রজুড়ে বিক্ষোভ-অনশন, সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতাও

অন্যদিকে, সংসদের বিশেষ অধিবেশনের আগেই ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ মেগা বৈঠক। জানা গিয়েছে, চতুর্থ বৈঠকে শুধুমাত্র সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির সদস্যেরা যোগ দেবেন। এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাংলোয় ওই বৈঠক হবে বলে বিরোধী জোটের সূত্রে জানা গিয়েছে। বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রথম জনসভার দিনক্ষণ এবং স্থান নির্ধারিত হতে পারে বলেই অসমর্থিত সূত্রের খবর। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হতে পারে। কেননা বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে নলেই সূত্রের খবর।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!