সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর : ২১৩ রানের পুঁজি নিয়ে ভারত যখন ফিল্ডিং করতে নামে তখন মনে হয়েছিল ভারতের এই ম্যাচে জয়ের সম্ভাবনা কোনওভাবেই প্রবল নয়। তবুও প্রথম দিকে বুমরা আর সিরাজ মিলে শ্রীলঙ্কার প্রথম তিন উইকেট ২৫ রানে ফেলে দেওয়ায় পরে জয়ের সম্ভাবনা দেখা দেয়। শ্রীলঙ্কা চতুর্থ জুটিতে ঘুরে দাঁড়ালেও ভারতের স্পিনার জুটি কুলদীপ -জাদেজা মিলে ৯৯ রানে ৬ উইকেট ফেলে দেয়। তারপরে ধনঞ্জয় ডিসিলভা ও বেলালাগে যেভাবে ব্যাট করতে শুরু করেন তাতে মনে হচ্ছিল শ্রীলঙ্কা ম্যাচ জিতে জেতে পারে। আবার ম্যাচে ফেরান কুলদীপ-জাদেজা জুটি। সপ্তম উইকেটের জুটি ভাঙেন জাদেজা। শেষ দুটি উইকেট তুলে নেন। ১৭১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।ভেলালাগে ট্র্যাজিক নায়ক হয়ে অপরাজিত থেকে যান ৪২ রানে। ৪৩ রানে চার উইকেট পান কুলদীপ। জাদেজার সংগ্রহ দু উইকেট।ভারত সুপার ফোরে পরপর দুটি ম্যাচে জিতে ভালো রান রেট রেখে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল। বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত।
ভারত টসে জিতে ব্যাট করতে নেমে এদিন দুর্দান্ত শুরু করে অধিনায়ক রোহিত শর্মার দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে। ১১ ওভারের শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৮০। স্পিনাররা আক্রমণে আসতেই ছবি পাল্টে যায়।তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ইনিংস। মাঝে রাহুল -ঈশান কিষান ও শেষ দিকে অক্ষর প্যাটেল একটা চেষ্টা করলেও ২১৩ রানের বেশি ওঠে নি স্কোরবোর্ডে।ভারতীয় ইনিংসে প্রথম বার সব উইকেট যায় বিপক্ষের স্পিনারদের দখলে। ভেলালাগে পান পাঁচ উইকেট। তবুও শ্রীলঙ্কার শেষ রক্ষা হয় নি। ভারতের আগামী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে যা বাংলাদেশের কাছে কেবল মর্যাদা ও নিয়মরক্ষার ম্যাচ। এশিয়া কাপের দৃষ্টিকোণ থেকে ভারত বাংলাদেশ ম্যাচের গুরুত্ব নেই। ফাইনালে ইতিমধ্যেই উঠে যাওয়ায় কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে ভারত রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চাইতেই পারে।।
আরও পড়ুন :লুক্সেমবার্গকে গোলের মালা পরাল পর্তুগাল


More Stories
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন
বিধ্বংসী স্টার্ক, ৬৪ রানেই খতম বাংলাদেশ