Home » বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিতিতে শুটিংয়ের ফাঁকে অজগরের ওপরে অত্যাচারের অভিযোগ

বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিতিতে শুটিংয়ের ফাঁকে অজগরের ওপরে অত্যাচারের অভিযোগ

সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর : উদ্ধার হওয়া অজগর সাপের পেটে দু পা তুলে ‘ওস্তাদি’ করে ফটো সেশন। আর ভাইরাল হওয়া ভিডিও দেখে নিন্দা ও সমালোচনার ঝড়। অভিযোগ,ডুয়ার্সে রিসর্টে  দেব ও সোহম অভিনীত চলচ্চিত্রের শুটিং-এর ফাঁকে উদ্ধার হওয়া অজগরকে পা দিয়ে চেপে রেখে  বিভিন্ন পোজে ছবি তোলা হয়েছে। অন্তত ভিডিও সেরকমই বলছে ।উদ্ধার হওয়া অজগরের ওপরে অত্যাচারের ঘটনা বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর সামনেই ঘটেছে বলে অভিযোগ ।কারণ সাপ উদ্ধার করার মুহূর্তে চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত হয়ে পড়েন।  সাপ জড়িয়ে ফটো সেশনে অংশ নিতে দেখা যায় স্বয়ং সোহমকে ।  ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ।অজগর সাপকে দেখে উচ্ছ্বাস দেখানোর নাম করে যা হয়েছে তা কার্যত বন্যপ্রাণীর ওপরে অত্যাচারের আকার নেয়। অজগর সাপকে নিপীড়ন করার ছবি দেখে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা।তাঁরা বিষয়টির তদন্ত চান। বনদফতর পর্যন্ত বিষয়টি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সবদিক খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বনদফতরের মুখ্য বনপালের।

 

অজগর ধরার সময় সাপের গা’য়ের উপর পা দিয়ে বীরের মতো ছবি তোলা হয়েছে বলেই অভিযোগ। সে সময় যে চলচ্চিত্রের শুটিং চলছিল তার  প্রধান দুই মুখ  দেব ও সোহম।বাংলা সিনেমার দুই ডাকসাইটে অভিনেতার মধ্যে সাংসদ দেব অধিকারীকে দেখা না গেলেও সেসময় বিধায়ক সোহম চক্রবর্তীর উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে আর সবমিলিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন ডুয়ার্সের পরিবেশ প্রেমীরা।

উল্লেখ্য, ডুয়ার্স জুড়ে চলছে বাংলা সিনেমা ” প্রধান “য়ের শুটিং। দেব, সোহম সহ অন্যান্য কলাকুশলীরা রয়েছেন পর্যটন কেন্দ্র ধুপঝোড়ারএকটি বেসরকারি রিসোর্টে।বৃহস্পতিবার সকালে সেই রিসোর্টে চলে আসে এক ১৫ ফুট বিশাল অজগর। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই সময় রুম থেকে বেরিয়ে আসেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি উচ্ছ্বসিত হয়ে সাপ ছুয়ে দেখেন। সেই সময় দেখা যায় লাল গেঞ্জি পড়া এক যুবক সাপের গায়ের পা দিয়ে দাড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে রীতিমতো ক্ষুব্ধ পরিবেশ প্রেমী শ্যামাপ্রসাদ পান্ডে। তাঁর মতে,এই কাজ বন্যপ্রান আইন বিরোধী। অবিলম্বে সব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।পরিবেশ প্রেমী নন্দু রায় বলেন, অত্যন্ত ঘৃণ্য কাজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর মত একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির সামনে এরকম ঘটনা ঘটায়, অনেকেই বিস্মিত। কী করছিলেন সোহম চক্রবর্তী? বনকর্মীরাই বা কী করছিলেন?

উত্তর বঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখার বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে বন দপ্তরের আধিকারিকদের পাঠানো হয়েছে। যদি বনকর্মীদের কোন গাফলতি থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে । এছাড়া যে এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে সবদিক দেখে ব্যবস্থা নেওয়া হবে।।

About Post Author