সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা , ১৫ সেপ্টেম্বর : অপরাধ দমনে প্রযুক্তি-ই ভরসা। আবার প্রযুক্তিকে হাতিয়ার করে অপরাধী ধরার ক্ষেত্রে তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ।সম্প্রতি শক্তিগড়ে সোনার দোকানে ডাকাতির কিনারা হয়েছিল প্রযুক্তিকে কাজে লাগিয়ে। অপরাধী চিহ্নিত করতে সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজকে কাজে লাগানো হয়েছিল। অপরাধী ধরতে বাড়তি সুবিধা করে দেয় সাইবার সেল। মোবাইলের টাওয়ার লোকেশন খুব কার্যকরী হয়ে উঠেছিল অপরাধীর ডেরা সনাক্ত করে পুলিশি অভিযান চালাতে।শক্তিগড়ের পরে এবার পূর্বস্থলীতে সোনার দোকানে ডাকাতির তদন্তে পুলিশের ভরসা আবার সেই প্রযুক্তিগত হাতিয়ারে।
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা বাজারে একটি সোনার দোকানের শাটার ভেঙে ডাকাতির ঘটনায় পুলিশ কোমর বেঁধে নেমেছে । বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মাঝামাঝি সময় ডাকাতির ঘটনাটি ঘটে।পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, শুক্রবার রাত দেড়টার সময় ডাকাতি ঘটেছে। এদিন শুক্রবার সকালে ওই জুয়েলারি দোকানের মালিক প্রদীপ কুমার বনিক জানান, “বাজার কমিটির লোক শুক্রবার সকালে ফোন করার পরে দোকানে এসে দেখি দোকানের সাটারের তালা ভাঙ্গা। সিসিটিভি ক্যামেরার মুখগুলো ঘোরানো।”
সিসিটিভি ক্যামেরায় ডাকাতির অপারেশনের শুরুতে দেখা গিয়েছে ৬ জনের একটি ডাকাত দল এই দুষ্কর্ম চালিয়েছে। এদিন শুক্রবার ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ। দোকানের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় রয়েছে প্রচুর দোকান।স্বভাবতই দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার বহু ব্যবসায়ী। এখন তাঁদের ভরসা পুলিশ আর পুলিশের ভরসা প্রযুক্তি। সময়ই বলবে, পুলিশ আবার সাফল্য পায় কিনা।।
আরও পড়ুন খেলা দেখতে গিয়ে নিখোঁজের দেহ মিলল পুকুরে, ধন্ধে পুলিশ


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?