সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ আর্থিক প্রতারণা মামলায় এবার নাম জড়াল বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার। জানা গিয়েছে, সোলার টেকনো অ্যালায়েন্স নামক একটি সংস্থা একাধিক দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে কেলেঙ্কারির জাল বিছিয়েছে। আর এই সংস্থার হয়ে বেশ কয়েকটি প্রচারমূলক ভিডিয়োতে দেখা গিয়েছিল গোবিন্দাকে। সেই কারণেই গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে ওডিশার ইকনমিক্স অফেন্স উইঙ্গ -এর ইনসপেক্টর জেনারেল জেএন পঙ্কজ বলেন, ‘আমরা একটি দল মুম্বইতে পাঠাব, যারা গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করবেন।’

যদিও এই তলব নিয়ে এখনও পর্যন্ত বলিউড সুপারস্টার গোবিন্দার তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে গোবিন্দার ম্যানেজার সাসি সিনহা বলেন, ‘এই ঘটনার সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ নেই। তিনি একটি সংস্থার ইভেন্টে গোবিন্দা গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসার কোনও সম্পর্ক নেই।’ সূত্রের খবর, ওড়িশার ভদ্রক, বালেশ্বর,ভুবনেশ্বর, ময়ূরভঞ্জ, কাপালি, রানিতাল, হরিদাসপুর-সহ একাধিক এলাকা থেকে কোটি কোটি টাকা লুট করেছে সোলার টেকনো অ্যালায়েন্স সংস্থা। দশ হাজারেরও বেশি মানুষের কাছ থেকে ৩৩ কোটি টাকা তুলেছিল সংস্থাটি।
আরও পড়ুন রাজ্যপালের বিরুদ্ধে মানহানি মামলার আইনি নোটিস প্রাক্তন উপাচার্যদের
তবে শুধু ওড়িশা নয়। উত্তরপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, বিহার, দিল্লি, ঝাড়খন্ড এবং ভারতের একাধিক রাজ্যের সাধারন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করেছে এই ভুয়ো সংস্থা। আর এই সংস্থার অর্থ বিনিয়োগে উৎসাহ জুগিয়েছে গোবিন্দার বিজ্ঞাপন। এর আগেও এই ঘটনায় একাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। এমনকী চলতি বছরের শুরুতেই সোলার টেকনো অ্যালায়েন্স সংস্থার ভারত এবং ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও কিছুদিন আগেই গ্রেফতার করা হয়।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?