Home » থেমে গেল কিংবদন্তি ক্রোয়েশিয়ান গায়ক মিলো হ্রনিচের সুরেলা সফর

থেমে গেল কিংবদন্তি ক্রোয়েশিয়ান গায়ক মিলো হ্রনিচের সুরেলা সফর

সময় কলকাতা ডেস্ক,১৬ সেপ্টেম্বর : ক্রোয়েশিয়ান ভাষায় মিলো হ্রনিচের আশ্চর্য সুরেলা কণ্ঠস্বর আর শোনা যাবে না।  কিংবদন্তি ক্রোয়েশিয়ান গায়ক মিলো হ্রনিচ দীর্ঘ অসুস্থতার পর শনিবার ৭৩ বছর বয়সে মারা গেছেন।দুব্রোভনিচ গায়কের স্ত্রী ডুব্রাভকা হ্রনিচ আজ খবরটি নিশ্চিত করেছেন।

“হ্যাঁ, দুর্ভাগ্যবশত, এটাই সত্যি ।আজ সকালে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আমরা সম্প্রতি জাগ্রেবে ছিলাম;মেরকুর হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে, এবং সবকিছু উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছিল ।প্রায় দশ দিন আগে তাঁকে হোম কেয়ারের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেরে উঠতে শুরু করেছিলেন , কিন্তু বিষয় আবার জটিল হয়ে গিয়েছিল কারণ মনে হচ্ছে তিনি হাসপাতালে-অর্জিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন।তার শরীর আর সহ্য করতে পারল না।”-  মিলো হ্রনিচের প্রয়াণের তার স্ত্রী ডুব্রাভকা হ্রনিচ এভাবেই শোক সংবাদ  ব্যক্ত করেছেন।

পাশ্চাত্য সংগীতের মধ্যে ইউরোপিয়ান ভাষাভাষী গানের মধ্যে ক্রোয়েশিয়ান গানকে বিশ্বের দরবারে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছিলেন হ্রনিচ । তিনি এক মিলিয়নেরও বেশি সাউন্ড রেকর্ডিং বিক্রি করেছে, ২০টি অ্যালবাম প্রকাশ হয় যেখানে ২০০টিরও বেশি গান রয়েছে। তিনি ক্রোয়েশিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবেই পরিগণিত হন। তাঁর গান মাটির সুরে সঙ্গে দ্রুত লয়ের আশ্চর্য মেলবন্ধন যেখানে গানের বাজনা সুর ও কথা প্রাধান্য পায়।

স্প্লিট মিউজিক ফেস্টিভ্যালে, মিলো হ্রনিচ প্রথম ১৯৮২ সালে “ভ্রতি সে” গান দিয়ে এবং পরের বছর আবার “ডালমাসিজো, লজুবাভ সি ভেজেনা” গানের মাধ্যমে জিতেছিলেন।১৯৮৭ সালে তিনি আবার বিজয়ী ঘোষণা করেন যখন তিনি “ডুবরা ভীর প্রিজাতেলজি ” গানটি পরিবেশন করেন। হ্রনিচের অন্যান্য হিটগুলির মধ্যে রয়েছে “কোমে বি সুমিলো মোরে মোজে সিঞ্জে,” “পোজরিতে কোনজি বিজেলি,” “গোলুবিস বিজেলা”, এবং “বেজ তেবে।”তিনি চলে গেলেও হ্রনিচের গান থেকেই যাবে যা তাঁকে অবিস্মরণীয় করে রাখবে।।

আরও পড়ুন :খেয়াল ও টপ্পার কিংবদন্তী গায়িকা মালিনী রাজুরকার প্রয়াত

About Post Author