সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। শনিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বাড়বে তাপমাত্রার পারদ। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ বিহারের দিকে সরে গিয়েছে। কার্যত সেকারণেই দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। । এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে।
আরও পড়ুন পুজোর আগে ত্বকের দাগছোপ দূর করতে চান? আজ থেকেই ব্যবহার করুন ভিটামিন সি সিরাম
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন পূর্ব বর্ধমানের ডাকাতির কিনারা করতে প্রযুক্তি এখন পুলিশের ভরসা
পূর্বাভাস বলছে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২২ সেপ্টেম্বর পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,মালদহ, দুই দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ