সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বর: মাছ ধরতে যাওয়ার পথে বিমান দুর্ঘটনা! জঙ্গলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। শনিবার ঘটনাটি ঘটেছে ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে। জানা গিয়েছে, ছোট যাত্রীবাহী বিমানে মোট ১৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকের প্রাণ গিয়েছে। ওই রাজ্যের রাজ্যের রাজ্যপাল উইলসন লিমা জানিয়েছেন, “শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনার শিকার ১২ জন যাত্রী এবং দুজন বিমান কর্মী। তাঁদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
Lamento profundamente a morte dos 12 passageiros e dois tripulantes, vítimas do acidente de avião ocorrido neste sábado, em Barcelos. Nossas equipes estão atuando, desde o primeiro momento, para prestar o apoio necessário. Aos familiares e amigos, minha solidariedade e orações.
— Wilson Lima (@wilsonlimaAM) September 16, 2023
স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, এমব্রার পিটি-এসওজি বিমানটি আমাজনের সবচেয়ে বড় শহর মানাউস থেকে যাত্রা শুরু করেছিল। তবে যাত্রাপথে বাঁধা সৃষ্টি করে বৃষ্টি। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে মাঝপথে বিমানটিকে অবতরণ করার সিদ্ধান্ত নেন দুই বিমানকর্মী। ল্যান্ডিং করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে। মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোসে যখন বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন ভোপালে ‘ইন্ডিয়া জোটের’ প্রথম জনসভা বাতিলের ঘোষণা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের

আরও পড়ুন:থেমে গেল কিংবদন্তি ক্রোয়েশিয়ান গায়ক মিলো হ্রনিচের সুরেলা সফর
বার্সেলোস ব্রাজিলের জনপ্রিয় পর্যটক কেন্দ্রের একটি। আমাজনের উপনদী রিও ডে নিগ্রোর ধারে গড়ে উঠেছে এই পর্যটক কেন্দ্র। দেশ থেকে অনেক পর্যটক বছরের বিভিন্ন সময় ওখানে যায়। মানউস থেকে বার্সেলোসের দুরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। যাত্রী সুবিদার্থে রয়েছে ছোট বিমান বা এয়ার ট্যাক্সি পরিষেবা। স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে মাত্র দেড়ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় মানাউসে। এদিন এরকম এক ছোট বিমানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায় যাত্রীরা মাছ ধরতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি হয়। তবে, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ বিমানে কয়েকজন বিদেশী পর্যটক ছিলেন বলেও দাবি করা হচ্ছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক