Home » দেশের শ্রমিকদের জন্য ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর! জেনে নিন কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে

দেশের শ্রমিকদের জন্য ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর! জেনে নিন কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বরঃ লোকসভা নির্বাচনের আগে মোদির নয়া চমক। দেশের শ্রমিকদের জন্য ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার নিজের জন্মদিনে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী। শুধু এই প্রকল্প নয়, সেইসঙ্গে দিল্লিতে এক্সপো সেন্টার যশোভূমি’র উদ্বোধন করলেন মোদী। তিনি বলেন, ‘ভারতের লোকাল প্রোডাক্ট গ্লোবাল বানাতে বড় ভূমিকা নেবে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলি যাতে আপনাদের কাছে আসতে পারে, সেটা দেখবে সরকার। দেশের শ্রমিকদের তৈরি করা জিনিস ব্র্যান্ডিং করবে আমাদের সরকার।’

https://x.com/ANI/status/1703327446576300225?s=20

বিশ্বকর্মা পুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় দেশের ১৮টি পেশার মানুষ সুবিধা পাবেন। এদিন মোদী বলেন, ‘দেশের বিশ্বকর্মরা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। মাত্র ৫ শতাংশ সুদে ৩ লক্ষ টাকা ঋণ মিলবে। ধাপে ধাপে এই ঋণ পাওয়া যাবে। প্রথমে ১ লাখ টাকার ঋণ দেবে সরকার। সেই ঋণ শোধ করলে মিলবে আরও ২ লাখ টাকা। ঋণ নিতে গেলে কোনও গ্যারান্টির প্রয়োজন নেই। আপনাদের ঋণের গ্যারেন্টি নেবে মোদি। এছাড়াও দৈনিক ৫০০ টাকায় ভাতা দিয়ে দেশের শ্রমিকদের প্রশিক্ষণ করার সুযোগ করে দেবে সরকার, এদিন এমনই জানান মোদি।

আরও পড়ুন    কোন কোন রেকর্ডের সাক্ষী থাকল এশিয়া কাপ ফাইনাল

বিশ্বকর্মা পুজোয় পি এম বিশ্বকর্মা নামের নতুন প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। এই নতুন স্কিমে উপকৃত হবেন রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি, কামার, স্বর্ণকার, মৃৎশিল্পী, ভাস্কর, অস্ত্র কারিগর, নৌকার কারিগর, হাতুড়ি-ছেনি-রেঞ্জের মত ছোট খাটো সরঞ্জাম প্রস্তুতকারক, তালাচাবির কারিগর, জুতো তৈরি বা জুতো সারাইয়ের কারিগর, ঝাঁটা-ঝুড়ি-মাদুর-পাপস বোনার শিল্পী, ঐতিহ্যবাহী পুতুল এবং খেলনার কারিগর, ধোপা, নাপিত, দর্জি, মাছের জাল তৈরির কারিগর, মালা তৈরির শিল্পী, পাথর কাটার কারিগরেরা। রবিবার এই স্কিমের উদ্বোধনে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মৎস্যজীবী কে পালানিভেল। তাঁর হাতে প্রকল্পের চেক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেক নিতে গিলেই মঞ্চে উঠে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তামিলনাড়ুর মৎস্যজীবী পালানিভেল। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলেন বর্ষীয়ান এই মৎস্যজীবী।

About Post Author