সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বরঃ বাড়িতে খাসির মাংস রান্না হলে সবার মনে একটা আলাদাই আনন্দ থাকে। কিন্তু মটনের একইরকম ঝোল, কষা সবসময় কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির স্টাইলে পেশোয়ারি মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পেশোয়ারি মটন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই পেশোয়ারি মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। পেশোয়ারি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মটন- ১ কেজি
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ৪টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
তেজপাতা- ৩টি
ঘি- পরিমাণ মত
আরও পড়ুন ছুটির দিনে আড্ডার আসরে বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ব্রেড রোল
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
জায়ফল ও জয়িত্রী গুঁড়ো- ২ চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে মটন দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ও ঘি ছড়িয়ে দিন। ব্যস তৈরি পেশোয়ারি মটন। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে মটনের এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি