সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর : চলে গেলেন আমির খানের সুপার হিট মুভি ” থ্রি ইডিয়টস ” চলচ্চিত্রের অন্যতম অভিনেতা অখিল মিশ্র। রোগভোগ নয়, অসময়ে আচমকা চলে গেলেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
অখিল মিশ্র, আমির খানের ‘ থ্রি ইডিয়টস ‘-এ লাইব্রেরিয়ান দুবের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ২১ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । অভিনেতা তাঁর স্ত্রী এবং অভিনেত্রী সুজান বার্নার্টকে রেখে গেছেন। হায়দরাবাদে একটি প্রকল্পের শুটিং করছিলেন ৬৭বছর বয়সী অভিনেতা।
প্রয়াত অভিনেতার স্ত্রী সুজানের হয়ে শোক সংবাদের বার্তাদাতা অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন যে, তিনি রান্নাঘরে পিছলে পড়ে মারা যান । আরও জানানো হয়েছে,”তিনি রান্নাঘরে একটি চেয়ারে বসে কিছু করার চেষ্টা করছিলেন,তখন তিনি নীচে পড়ে যান এবং তাঁর মাথায় আঘাত পান। তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের হাজার প্রচেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি । কয়েক ঘন্টা পরেই তিনি প্রয়াত হন।”
অখিল মিশ্র বছরের পর বছর ধরে বলিউডে অভিনেতা হিসেবে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।অখিল মিশ্র ‘ডন’, ‘গান্ধী মাই ফাদার’, ‘শিখর’ এবং আরও অনেক কিছুতে অভিনয় করেছেন। ‘ থ্রি ইডিয়টস ‘-এর গ্রন্থাগারিক দুবের ভূমিকায় তাঁর ভূমিকা ব্যাপকভাবে দর্শকদের প্রিয় ছিল। আমির খানের মুভিটিতে,একটি সমাবর্তন উৎসবে ভুল অনুবাদে পাঠ হওয়া ভাষ্য দর্শকদের মধ্যে তুমুল হাস্যরোল ফেলেছিল যে দৃশ্যে কেন্দ্রীয় চরিত্র ছিলেন অখিল মিশ্র। চলচ্চিত্র ছাড়াও, অখিল ‘উত্তরণ’, ‘উদান’, ‘সিআইডি’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘হাতিম’ এবং অন্যান্যের মতো বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন শো তাঁর অভিনয় সমৃদ্ধ।।
আরও পড়ুন আশিয়ানে কী বাত : গজলের সম্রাজ্ঞী নূর জাহানের গানের জাদু আজও অম্লান


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?