সময় কলকাতা ডেস্ক,২১ সেপ্টেম্বর : গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আবার খবরের শিরোনামে। লরেন্স বিষ্ণোই যে যাকে বর্তমানে আহমেদাবাদে মাদক চোরাচালানের মামলায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদ করছে এবং তার মামলা এনআইএ তদন্ত করছে , কারাবাসে থাকা সেই লরেন্স বিষ্ণোই বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে কানাডার উইনিপেগে সুখদুল সিং গিল ওরফে সুখা দুনেকে হত্যার দায় স্বীকার করেছে।বামবিহা গ্যাংয়ের তথাকথিত সক্রিয় সদস্য দুনেকে-কে বুধবার অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি করে হত্যা করেছে।
সোশ্যাল নেটওয়ার্কের পোস্টে, বিষ্ণোইদের গ্যাং বলেছে যে দুনেকে গুন্ডা গুরলাল ব্রার এবং ভিকি মিদ্দখেরার হত্যায় প্রধান ভূমিকা পালন করেছিল। দুনুকে বিদেশে থাকার সময়ও এই হত্যার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেছে দলটি।সুখদুল সিংকে “মাদক আসক্ত” বলে অভিহিত করে, বিষ্ণোইয়ের গ্যাং অভিযোগ করেছে যে সে অনেক মানুষের জীবন ধ্বংস করেছে এবং শেষ পর্যন্ত তাকে “তার পাপের শাস্তি” দেওয়া হয়েছিল।দাভিন্দর বামবিহা-র সদস্য দুনেকের পাশাপাশি সন্দীপ নাঙ্গল আম্বিয়া নামে আরেক গ্যাংস্টারকে পাপের শাস্তি দেওয়া হয়েছে , লরেন্স বিষ্ণোই গ্যাং দাবি করেছে।পোষ্টে পরিষ্কার, গ্যাং-ওয়ার ও বদলার ভাবনা থেকেই খুন হয় সুখা দুনেকে।
উল্লেখ্য, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলারও অভিযুক্ত বিষ্ণোই।অপর একটি সূত্র জানিয়েছে পাঞ্জাবের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী দুনেকে হত্যা গ্যাং-ওয়ারের দ্বন্দ্বের ফল বলে মনে করা যায়।কানাডা-ভিত্তিক গ্যাংস্টারের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কানাডায় বুধবার রাতে ঘটেছিল যার কারণ দ্রুত সামনে এসেছে যা কিনা আবার অন্ধকার জগতের এক বাদশা লরেন্স বিষ্ণোইকে সামনে নিয়ে এল।
আরও পড়ুন : মাফিয়া রাজ ও মবষ্টারদের ইতিহাস : সিসিলি থেকে বর্তমান


More Stories
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী