সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর: ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের জন্য দারুণ খবর। দেশের মাটিতে ডাক্তারি ডিগ্রি থাকলে আমেরিকা বা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ডাক্তারি করতে পারবেন আপনিও। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতি পেল ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন। বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত স্বীকৃতির কথা প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে এই কমিশনের স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস বা এমডি পাশ করলে, বিদেশেও মিলবে সেই ডিগ্রির মান্যতা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দেশগুলিতে ডাক্তারি প্র্যাকটিস করার জন্য আলাদা করে সেদেশের কোনও পরীক্ষা দিতে হবে না পড়ুয়াদের। জানা গিয়েছে মোট দশ বছরের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে এনএমসিকে।

জানা গিয়েছে, ভারতের মোট ৭০৬ টি মেডিক্যাল কলেজ এই স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি, আগামী ১০ বছর সময়সীমার মধ্যে দেশে যে মেডিক্যাল কলেজগুলি গড়ে উঠবে। সেগুলিও ডব্লিউএফএমইর স্বীকৃতি পেয়ে যাবে। আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় এই সব মেডিক্যাল কলেজ গুলি আরও যত্নশীল হবে। এই সকল মেডিক্যাল কলেজগুলির গুণগত মান আরও বাড়ানো হবে। একদিকে যেরকম ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের বিদেশে গিয়ে পড়াশুনার সুযোগ বাড়বে। অপরদিকে বিদেশী পড়ুয়ারাও ভারতে আসতে পারবে মেডিক্যাল পড়তে ও প্র্যাকটিস করতে। ফলে চিকিৎসা জগতে একটি নতুন দিশার উন্মোচন হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: যৌন সঙ্গমের সময় সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী বোধ করেন গায়িকা ডেমি লোভাটো
ডব্লিউএফএমই চিকিৎসা শিক্ষার একটি আন্তর্জাতিক সংগঠন। এই সংস্থা বিশ্বের বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়াশোনার মানয়ন্নয়ন, পরিষেবার বিষয়ে নজরদারি করে। মেডিক্যাল পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন নীতিও প্রণয়ন করে এই সংগঠন। এই সংস্থার স্বীকৃতি পাওয়ার অর্থ আন্তর্জাতিক স্তরে পৌঁছনো।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট