Home » বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে? চটজলদি বানিয়ে ফেলুন পনির কাবাব

বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে? চটজলদি বানিয়ে ফেলুন পনির কাবাব

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বরঃ বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে একটু তেলেভাজা না খেলে যেন চলেই না। সন্ধ্যার টিফিনে একইরকম রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পনির কাবাব। কাবাব মানেই কি শুধু চিকেন? সেই দস্তর ভেঙে এবার পাতে পড়ুক পনির কাবাব। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় পনির কাবাব। বাড়ির খুদে সদস্যরা একবার এই পনির কাবাব খেলে আর ভুলতে পারবে না। পনির কাবাব বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

উপকরণ
পনির- ৩০০ গ্রাম
দই- ২ কাপ
ধনেপাতা- কুঁচো করে কাটা হাফ কাপ
বেসন- ১/৪ কাপ
পিঁয়াজ- একটা
রসুন বাটা- দুই টেবিল চামচ আদা
গরম মশলা- ১ চা চামচ
চিলি পাউডার- ১ চা চামচ
হলুদ -১ চা চামচ
জিরে পাউডার- ১ চা চামচ
ব্রেডক্রাম্বস- ১/২ কাপ
নুন – স্বাদমতো

আরও পড়ুন    বৃষ্টি ভেজা সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক মাছের প্যাটিস

 

রন্ধন প্রণালী 
পনির কাবাব বানানোর জন্য প্রথমে একটি বাটিতে পনির, দই, গরম মশলা, হলুদ, আদা-রসুন বাটা, নুন, বেসন, পিঁয়াজ, চিলি পাউডার, জিরে পাউডার মিশিয়ে নিন। পুরোটা খুব ভালোভাবে মেশাতে হবে। টেক্সচার এমন হবে যাতে আপনি একটু করে হাতে নিয়ে ছোট ছোট কাবাব তৈরি করে নিতে পারেন। কেবলমাত্র পাউরুটির গুঁড়ো সবটা না দিয়ে আধ কাপ দেবেন। এবার মেখে নেওয়া সব উপকরণগুলি ছোটো ছোটো করে চ্যাপ্টা আকারে টিকিয়ার মতো বানিয়ে নিন। এরপর তুলে রাখা পাউরুটির গুঁড়ো একটি পাত্রে ঢেলে নিন। এবার চ্যাপ্টা আকারে তৈরি করা কাবাবগুলি পাউরুটির গুঁড়ো্র মধ্যে দিয়ে ভালো করে দুই পাশ মাখিয়ে নিন। তারপর কাবাবগুলি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। ৩০ মিনিট হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে ফুটন্ত গরম তেলে ভেজে নিন। সোনালি রং হয়ে এলে তুলে নিন। পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশ করুন লোভনীয় পনির কাবাব।

About Post Author