সময় কলকাতা ডেস্ক,২৬ সেপ্টেম্বর : এক নৃশংস ও মর্মান্তিক ঘটনায় উড়িষ্যার কেওনঝারে তার স্বামীর ভাড়া করা সুপারি কিলারদের হাতে খুন হওয়ার আগে একজন মহিলাকে অপহরণ, নির্যাতন এবং নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে । অত্যাচার, গণধর্ষণ ও খুনের পরে দুর্বৃত্তরা দেহটি নদীতে ফেলে দেয়। গণধর্ষিতা ও মৃতা নারীর দেহটি নদী থেকে উদ্ধার করা হয়েছে।
কয়েকদিন আগেই ঘটনাটি ঘটলেও নদী থেকে নির্যাতিতার নগ্ন দেহ উদ্ধারের পরে চাঞ্চল্যকর ঘটনাটির বৃত্তান্ত প্রকাশ পেয়েছে।ওড়িশার কেওনঝার জেলার থেকে এই জঘন্য ঘটনাটির মলদা নদী থেকে দেহটি উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। মহিলার বাপের বাড়ির সদস্যরা স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্বামী ও অন্যান্য অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন :নাগর্নো-কারাবাখের একটি জ্বালানী ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০, আহত শতাধিক


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়ল জাহাঙ্গীর?
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার