সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর : আট বছরের ছেলেটির অপরাধ ছিল যে সে মা আর তার কাকুকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল । এই অন্তরঙ্গ দৃশ্য দেখার মাশুল তাকে দিতে হয়েছিল প্রাণ দিয়ে। ছেলেটি নিখোঁজ হয়ে যায় কারণ খুন হওয়ার পরে দেহটিকে গুম করা হয় ও পুঁতে দেওয়া হয়। তার দেহটি পুলিশ খুঁজে পেতেই খুনের তদন্ত শুরু হয়। অবশেষে দু-বছর পরে পুলিশ তদন্তের জাল গুটিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ফলে দু বছর পরে রাজস্থানের ভারতপুরের ঘটনাটি প্রকাশ্যে এসেছে যেখানে ছেলেকে খুনের অভিযোগে এক মহিলা ও তার দেওরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলা এবং তার স্বামীর ভাই , যারা খুন হওয়া শিশুটির মা ও কাকু , তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল।আট বছরের শিশুটির সামনে আপত্তিকর অবস্থায় ধরা পড়া দুই অবৈধ প্রণয়ী শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। তারা তাকে হত্যার পর একটি মাঠে মাটি চাপা দেয় বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ দুই অভিযুক্তর নাম জানিয়েছে। খুন হওয়া ছেলের মায়ের নাম হেমলতা ও কাকুর নাম কৃষ্ণকান্ত সিং।
ঘটনাটি ২০২১ সালে রূপবাস থানার অন্তর্গত চন্দনপুরা গ্রামে ঘটে।রিপোর্ট অনুযায়ী ২০২১সালের ফেব্রুয়ারিতে তার ছেলে গোলু নিরুদ্দেশ হওয়ার পর শিশুটির বাবা জ্ঞান সিং পুলিশে নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নথিভুক্ত করার পর পুলিশ অনুসন্ধান শুরু করে।পুলিশ তদন্তে নেমে তিন দিন পর গ্রামের একটি মাঠে থেকে গোলুর মৃতদেহ উদ্ধার করেছিল।
এরপরই খুনিদের ধরতে তদন্ত শুরু করে পুলিশ।
যাইহোক, পুলিশ শিশুটির খুনিদের ধরতে পারেনি এবং ২০২১ সালের ডিসেম্বরে হত্যার এফআইআর দায়ের করার পরে মামলাটির ফাইল বন্ধ করে দেওয়া হয় । তবে শিশুটির বাবা হাল ছাড়েননি এবং তার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করার বিষয়ে অনড় ছিলেন।
তিনি জয়পুর হাইকোর্টে পিটিশন দাখিল করেন এবং মামলার তদন্তের দাবি জানান।জয়পুর হাইকোর্ট বিষয়টি শুনানির পর আদালত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নতুন তদন্তের নির্দেশ দেয়। পুলিশ নতুন উদ্যমে তদন্ত শুরু করে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করে। শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে গোলুর মা হেমলতা ও কাকা কৃষ্ণকান্তের অবৈধ সম্পর্কের কথা।সন্দেহ পড়ে তাদের উপরে। থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তারা বারংবার অস্বীকার করে। আরও কিছু তথ্য-প্রমাণ এবং এলাকার মানুষের বক্তব্য হাতে পেয়ে পুলিশ জেরায় চেপে ধরে কৃষ্ণকান্ত ও হেমলতাকে। অবশেষে তারা ভেঙে পড়ে ও অপরাধ স্বীকার করে নেয়।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত