সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : সমাজের নৃশংস ও অমানবিক মুখ ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ধর্ষণে আহত, রক্তাক্ত এক কিশোরীর কাতর অসহায় মুখ ধরা পড়ল ক্যামেরায়।দরজায় দরজায় সাহায্য চেয়ে প্রত্যাখ্যাত দ্বাদশী কিশোরীকে অবশেষে মমতাভরে স্নেহমাখা আশ্রয় দিলেন এক আশ্রমের পুরোহিত। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর ঘটনা শিউরে ওঠার মত যা মানবসমাজের কলঙ্কের আয়না।
মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বদনগর রোডে একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি।সিসিটিভি কী দেখিয়েছে?দেখা গিয়েছে,বছর বারোর একটি মেয়ে, অর্ধ নগ্ন এবং ধর্ষণের পরে রক্তাক্ত, সাহায্যের জন্য এলাকার দরজায় দরজায় গিয়েছে। তাকে বাঁচাতে কাতর আবেদন করছে। লোকেরা তার দিকে তাকিয়েছিল কিন্তু সাহায্য করতে করেছে অস্বীকার। এমনকি একজন লোককে দেখা গিয়েছে তাকে মেয়েটিকে তাড়িয়ে দিতে যখন সে লোকটির কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল।ভিজ্যুয়ালগুলি এমন একটি সমাজকে তুলে ধরছে এরকম ছবি আর হতবাক করে না কারণ মহিলা এবং নাবালকদের বিরুদ্ধে হিংসা আর বর্বর আচরণ খুব সাধারণ ও স্বাভাবিক হয়ে উঠেছে।
দৃশ্যের একটি ছবি শুধু ব্যতিক্রমী। মেয়েটি রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে অবশেষে একটি আশ্রমে পৌঁছে গেল।সেখানে একজন পুরোহিত যৌন অত্যাচারের ফলে রক্তক্ষরণে শ্রান্ত ও মুমূর্ষু মেয়েটিকে তোয়ালে দিয়ে ঢেকে জেলা হাসপাতালে নিয়ে যান।ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
পুলিশ অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে।শিশুদের যৌন অপরাধ থেকে কঠোর সুরক্ষা (POCSO) আইনও আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন স্বামীর ভাড়া করা সুপারি কিলারদের হাতে গণধর্ষিতা ও খুন হওয়া মহিলার দেহ নদী থেকে উদ্ধার
উজ্জয়িনী পুলিশ প্রধান শচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তিনি বলেছেন,”চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে। আমরা একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছি এবং এটি নিবিড়ভাবে অনুসরণ করেছি। আমরা জনগণের কাছে আবেদন করছি যে তারা কোনো তথ্য পেলে পুলিশকে জানান।”
কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সমাজে ধর্ষিতাকে সাহায্যের জন্য একটি মানুষ এগিয়ে আসে না, সেখানে কেউ কী আর অতিরিক্ত তথ্য দিতে এগিয়ে আসবে? সেই আশা কী আদৌ করা যায়?
আরও পড়ুন বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিধ্বংসী অগ্নিকাণ্ড ইরাকে, ঝলসে মৃত বর-কনে সহ শতাধিক


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়ল জাহাঙ্গীর?
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার