স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ সেপ্টেম্বর: লক্ষ্য বাংলার তৃণমূল স্তর থেকে বিশ্বমানের ফুটবলার তুলে আনা। স্পেনে ফুটবল লিগ লা লিগার অ্যাকাডেমি হতে চলেছে যাদবপুরে। যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামে হতে চলেছে লা লিগার ফুটবল অ্যাকাডেমি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ফুটবল অ্যাকাডেমির এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল।

রাজ্যে বিনিয়োগ টানতে সম্প্রতি স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের দুই বড় ক্লাব রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনায় গিয়ে তাদের আন্তর্জাতিক ফুটবলের পরিকাঠামো দেখে আসেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাক্ষাৎ করেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে। ভারতে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তেভাস। তাঁদের লক্ষ্য ভারতে নিজেদের লিগের বিপনন করা। সেই লক্ষ্য হিসেবে বাংলাকে বেছে নেন তাঁরা। লা লিগার সঙ্গেও মৌ চুক্তি সাক্ষর করেন মুখ্যমন্ত্রী। তখন আভাস মিলেছিল বাংলায় লা লিগার অ্যাকাডেমি হওয়ার। রাজ্যের ফুটবলের উন্নতিতে এবার সেই যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেল।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান
জানা গিয়েছে, লা লিগা বাংলায় অ্যাকাডেমি করার ব্যাপারে উৎসাহ দেখায়। তখন স্পেন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করেন। ঠিক করা হয় যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামকে দেওয়া হবে লা লিগার অ্যাকাডেমি করার জন্য। মাঠের বর্তমান পরিস্থিতি বিশ্বমানের অ্যাকাডেমির জন্য উপযুক্ত নয়। যদিও রাজ্য ক্রীড়া মন্ত্রকের বিশ্বাস কম দিনের মধ্যে কিশোরভারতীকে অ্যাকাডেমির উপযুক্ত করে নেওয়া হবে।

আরও পড়ুন: জোড়া হ্যাটট্রিক, খিদিরপুরের বিরুদ্ধে দশ গোল ইস্টবেঙ্গলের
জমি দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর জন্য অর্থ বরাদ্দ। লা লিগাকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি দেখতে খুব তাড়াতাড়ি লা লিগার কর্তারা কলকাতায় আসবেন বলে সূত্রের খবর। এই অ্যাকাডেমি থেকে বাংলার আগামী দিনের ফুটবলারদের তৃণমূল স্তর থেকে তুলে আনা হবে। এই অ্যাকাডেমি থেকে মেয়ে ফুটবলারদের ট্রেনিংয়ের আলাদা ব্যবস্থা থাকবে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত