সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বলি হলেন বেঙ্গালুরুর চার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সূত্রের খবর, বুধবার সকালে মান্ডা জেলার বেঙ্গালুরু-মঙ্গালুরু ৭৫ নম্বর জাতীয় সড়কে একটি কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন (KSRTC) বাসের সাথে তাদের গাড়ির ধাক্কায় একজন মহিলা সহ বেঙ্গালুরুর চার সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন৷ তাঁরা ইনফোসিস ও অ্যাকসেঞ্চার সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, নিহতদের মধ্যে দুজন ইনফোসিস এবং দুজন অ্যাকসেঞ্চারে কাজ করতেন। তাঁদের নাম নমিতা, রঘুনাথ ভজনত্রি, পঙ্কজ শর্মা এবং বংশী কৃষ্ণ।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টার দিকে। জানা গিয়েছে, ইঞ্জিনিয়াররা একটি সুইফ্ট গাড়িতে সফর করার সময় গাড়িটি বিজি নাগারার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কেএসআরটিসি বাসে ধাক্কা দেয়।সংঘর্ষের প্রাবল্য এত বেশি ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়,গাড়িটি অতিরিক্ত দ্রুত গতিতে চলছিল বলে পুলিশের সন্দেহ। জরুরী সেবা কর্মীরা স্থানীয়দের সহায়তায় মৃতদেহ বের করতে গাড়িটি খুলে ফেলতে হয়।ঘটনাটি ঘটার সময় গাড়িটি হাসান থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল বলে জানা গেছে। বেল্লুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
কর্ণাটকের ক্ষমতার কেন্দ্রস্থল বিধান সৌধ থেকে ঢিলছোঁড়া দূরত্বে কেআর সার্কেল আন্ডারপাসে গভীর জলে তার গাড়ি আটকে গেলে বেঙ্গালুরুর আরেক প্রযুক্তিবিদের মৃত্যুর কয়েক মাস পরে ঘটনাটি ঘটল।
ঘটনার সময় ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার তার পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছিলেন। সেসময় তাঁদের উদ্ধার করে সেন্ট মার্থা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ভানুরেখা নামে ওই মহিলাকে মৃত ঘোষণা করেন।কয়েকমাসের মধ্যে এবারের দুর্ঘটনায় প্রাণ হারালেন চার ইঞ্জিনিয়ার ।।
আরও পড়ুন :ধর্ষিতা নাবালিকা দরজায় দরজায় সাহায্যের জন্য মাথা কুটে মরল, আশ্রয় দিলেন পুরোহিত


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক