সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ উইকেন্ড ডিনারে না হলে যেন খাওয়া জমতেই চায়না। সবসময় মটনের একরকম ঝোল বা কষা কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন কিমা পরোটা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন কিমা পরোটা। মটন কিমা পরোটা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মটন কিমা পরোটা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংসের কিমা-১ কাপ
আটা-২ কাপ
পেঁয়াজ মিহি কুচি-আধা চামচ
কাঁচামরিচ কুচি-আধা চা চামচ
এলাচ-৩ টি
লবঙ্গ-৩টি
তেজ পাতা-১টি
দারুচিনি-১টি
আরও পড়ুন রোজগার কমছে, এবার পুজোয় নদিয়ার মৃৎশিল্পীদের মন ভালো নেই
লবণ ও তেল-পরিমাণমতো
আদাবাটা-১ চামচ
রসুন বাটা-১ চামচ
জিরা গুঁড়া- ১ চামচ
ধনে গুঁড়া-১ চামচ
মরিচগুঁড়া-১ চামচ
হলুদ গুঁড়া-১ চামচ
লেবুর রস- পরিমাণ মত

পদ্ধতি
প্রথমে আটা, লবণ, তেল অল্প দিয়ে একত্রে মিশিয়ে জল দিয়ে আটা মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিন। এবার মাংসের কিমা, আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচগুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লেবুর রস, লবণ দিয়ে মেখে ১০-১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। তারপর ম্যারিনেট হয়ে গেলে প্যানে তেল দিয়ে মাংস নেড়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজ পাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে অল্প জল দিয়ে ভুনা করে নামিয়ে নিন। বড় লেচি কেটে নিয়ে তাতে কিমা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। রুটি বেলার সময় মনে হবে মটন বেড়িয়ে যাবে,কিন্তু যাতে বেড় না হয় তাই আস্তে আস্তে বেলতে হবে। তারপর প্যানে তেল গরম করে রুটি দিয়ে দিতে হবে। এবার দুই পাশ ভেজে উঠিয়ে নিলেই রেডি মটন কিমা পরোটা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি