সময় কলকাতা ডেস্ক, ২ অক্টোবর : লস্কর-ই-তৈবার জঙ্গি নেতাকে হত্যা , রহস্যে ঢাকা আততায়ীর পরিচয়।পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) অন্যতম প্রধান নেতা মুফতি কায়সার ফারুককে করাচিতে “অজ্ঞাত ব্যক্তিদের” দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে, পাকিস্তান সংবাদমাধ্যম জানিয়েছে।২৬/১১- মুম্বাই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে একজন ছিলেন কায়সার ফারুক।
আরও পড়ুন অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের পর নিখোঁজ থাকা সেনার দেহ মিলল
পাকিস্তানের সংবাদ মাধ্যম পুলিশ সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে শনিবার সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে 30 বছর বয়সী কায়সার ফারুককে “টার্গেট করা আক্রমণে” গুলি করা হয়।পিঠে গুলিবিদ্ধ ফারুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন :উত্তরপ্রদেশ : মেয়ের ইভটিজিং-এর প্রতিবাদ করে খুন হলেন বাবা


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি