সময় কলকাতা ডেস্ক : উত্তরপ্রদেশে নিজের মেয়ের ইভটিজিং-এর প্রতিবাদ করে প্রাণ দিতে হল এক ব্যক্তিকে। মেয়েকে প্রতিবেশীরা বিরক্ত করায় ও তার ছবি তোলার প্রতিবাদ করতে গিয়েই মেয়েটির বাবা প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যার অন্তিম পরিণতি ছিল মর্মান্তিক। মৃত ব্যক্তির নাম সেলিম বলে জানা গিয়েছে। শনিবার উত্তরপ্রদেশের জওয়ান থানার অন্তর্গত রথগবান গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা তাদের প্রতিবেশী শাহনওয়াজ এবং অন্য দুজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন, যার ওপরে ভিত্তি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার একজন ব্যক্তি তার ওপরে প্রতিবেশীদের আঘাতের কারণে মারা গিয়েছেন। তার প্রতিবেশীদের আক্রমণে ফলশ্রুতিতে হাসপাতালে মৃত্যুর দিন,আক্রান্ত হওয়ার এক দিন পরে, অভিযোগ দায়ের হয়েছে। তার উপরে প্রাণঘাতী আঘাতের কারণ তিনি তাঁর মেয়ের ওপরে ইভটিজিং-এর বিরোধিতা করেছিলেন , পুলিশ জানিয়েছে।
পুলিশ এও জানিয়েছে, শনিবার যখন ঘটনাটির সূত্রপাত হয় সেসময় সেলিমের মেয়ে তাদের বাড়ির ছাদ ঝাঁট দিচ্ছিল।মেয়েটি দেখতে পায় যে তাদের পাশের বাড়ির ছাদে একাধিক পুরুষ তার ছবি তুলছে এবং তাকে আপত্তিকর মন্তব্য করছে। ঘটনাটি জানতে পেরে সেলিম তার ছেলেকে বিষয়টি দেখার জন্য পাশের বাড়িতে পাঠায়।
ক্ষমা চাওয়ার পরিবর্তে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে সেলিমের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর শুরু করে।তারা সেলিমকে মারাত্মকভাবে মারধর করে, এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন :তৃণমূলের দিল্লিগামী বাস দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস সুকান্ত মজুমদারের


More Stories
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত
বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?