Home » দ্রুত স্লিপার কোচ নিয়ে আসছে বন্দে ভারত

দ্রুত স্লিপার কোচ নিয়ে আসছে বন্দে ভারত

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবর : রেল পরিষেবায় আরও নতুনত্ব।যাত্রীদের জন্য সুখবর।আগামী বছরের মাঝামাঝি বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচ আসছে।চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে এই কোচ তৈরির কাজ শুরু হয়েছে।

রেল সূত্রে খবর, ২০২৪ সালের মাঝামাঝি বন্দে ভারত ট্রেন স্লিপার কোচ সহ চলবে । ইতিমধ্যেই চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে বন্দে ভারত ট্রেনের কোচ তৈরির কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে।এই মুহূর্তে গোটা দেশে ৩৪টি বন্দে ভারত ট্রেন চলছে। প্রত্যেকটি চেয়ার কার বিশিষ্ট রেক। স্লিপার কোচ চালু হলে বন্দে ভারত ট্রেনের যাত্রা পথের সীমা আরও বাড়বে বলে মনে করছেন রেল আধিকারিকরা । এমুহূর্তে গোটা দেশে ৪০০ স্লিপার কোচ রেক নামতে চলেছে। তবে সূত্রের এও খবর যে, এই ৪০০ টি স্লিপার কোচের মধ্যে কিছু লোকসভা নির্বাচনের আগে চালু হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বন্দে ভারত ইতিমধ্যেই যথেষ্ট সাড়া জাগিয়েছে। রেলের বিজ্ঞাপনের মুখ হয়ে উঠেছে বন্দে ভারত। তবুও কিছু প্রশ্ন উঠছে। ট্রেনে শোয়ার জন্য পরিষেবা এসে গেলে আরও এক মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারবে বন্দে ভারত।স্বাভাবিকভাবেই কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার জন্য যাত্রীদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।ইতিমধ্যেই যাত্রী স্বাচ্ছন্ন নিয়ে কিছু প্রশ্ন উঠছিল বন্দে ভারতে।এক রেল আধিকারিক আগেই জানিয়েছিলেন যে , যে ট্রেন এখন কার্যত রেলের বিজ্ঞাপনের মুখ, তার পরিষেবা নিয়ে কোনও প্রশ্ন ওঠা কাম্য নয়।  বন্দে ভারতের উদ্দেশ্য যেন ব্যর্থ না হয় তার জন্য  রেলের ভাবনার ফসল  এবার যাত্রী পরিষেবার নতুন দিগন্ত খুলে দিতে পারে।।

আরও পড়ুন ৮০ বছর বয়সী স্ত্রী আলমেদার জন্মদিন উদযাপন করলেন ২৬ বছরের তরুণ স্বামী গ্যারি, অকপটে বললেন তাঁদের যৌন জীবনের কথাও

About Post Author