Home » মেঘালয়ে বাড়ি ধসে পড়ায় একই পরিবারের চার সদস্যের জীবন্ত সমাধি

মেঘালয়ে বাড়ি ধসে পড়ায় একই পরিবারের চার সদস্যের জীবন্ত সমাধি

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর : একটি মর্মান্তিক ঘটনায়, বাড়ি ধসে পড়ায় একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটে যেখানে  পরিবারটির সদস্যদের জীবন্ত  সমাধি হয়ে যায় । ঘটনাটি ঘটেছে মেঘালয়ে।

পুলিশ সূত্রের খবর,রবিবার মেঘালয়ে ,পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের পিনথোরলাংটিন এলাকায় একটি বিশাল ভূমিধসের পরে, ভূমিধসের প্রভাবে একটি বাড়ি ধসে পড়ে। এরফলে দুই নাবালক সহ একটি পরিবারের চার সদস্যকে জীবন্ত সমাধি হয় , পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে একটি বিশাল ভূমিধস তাদের বাড়িতে আঘাত করায় পুরো পরিবারের মর্মান্তিক পরিণটি ঘটে। জীবিত অবস্থায় চাপা পড়ে তাঁদের প্রাণহানি ঘটে। স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়।পুলিশ নিরন্তর চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে।

মেঘালয়ের ডিজিপি ডাঃ এল আর বিষ্ণোই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানিয়েছেন যে, ভূমিধসের ঘটনায় একটি পরিবারের চার সদস্যের  জীবন্ত সমাধি হয়েছে।

পুলিশ মৃতদের পরিচয় জানিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ২৯ বছরের পরিবারের প্রধান ও তাঁর ২৫ বছরের স্ত্রী এবং তাঁদের পাঁচ ও তিনবছরের দুই শিশুসন্তান।

আরও পড়ুন :ইজরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

About Post Author