Home » বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে ১০ লাখ টাকা জরিমানা অমিতাভ বচ্চনের

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে ১০ লাখ টাকা জরিমানা অমিতাভ বচ্চনের

সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবরঃ  বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে এবার আইনি জটিলতায় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট-এর বিগ বিলিয়ন ডে সেলের বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে বিগ বি-র বিরুদ্ধে। সেই কারণে ১০ লাখ টাকা জরিমানা ঘোষণা করেছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। এই সংক্রান্ত ইমেলও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট শপিং সাইটের কাছে।

জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’ উপলক্ষে একটি মোবাইলের বিজ্ঞাপনীতে অভিনেতাকে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে তিনি ফোনের ফিচার্স এবং দাম নিয়ে কথা বলেছেন। যেখানে কিনা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে বিগ বি-র ওপর। ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা আইনে অভিনেতা ও ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলের দাম, ফিচার, কোয়ালিটি সবকিছু যাচাই না করেই বিজ্ঞাপনে মুখ দেখানো যে ভুল, তা বুঝতে পারেননি অভিনেতা। ক্রেতা সুরক্ষা দফতরের অভিযোগ, যেহেতু এই বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করেই অভিনেতার মুখ দেখানো হয়েছে, তাই বিজ্ঞাপনের দায় নিতে হবে অমিতাভকেও।

আরও পড়ুন   নারীশক্তির হাত ধরে এশিয়ান গেমসে ১৯ তম সোনা ভারতের

এই ঘটনায় অমিতাভ বচ্চনের বিরুদ্ধে ইতিমধ্যেই সেকশন ২(৪৭)-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অমিতাভ বা ফ্লিপকার্টের তরফে কিছুই জানা যায়নি। সেন্ট্রাল কনসিউমার প্রোটেকশন অথরিটিতে অভিযোগ জানানো হয়েছে যে, অমিতাভ বচ্চন অভিনীত বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর। সেইসঙ্গে বিগ বি-র এই বিজ্ঞাপনের কারণে খুচরো ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে বলেই যান গিয়েছে। ইতিমধ্যেই ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’-এর তরফে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার কথা জানানো হয়েছে সংস্থাকে। এমনকী ওই বিজ্ঞাপনের জন্য ফ্লিপকার্ট-এর বিরুদ্ধে পেনাল্টিও দাবি করা হয়েছে। সেইসঙ্গে বিভ্রান্তিকর বিজ্ঞাপনে নিজের মুখ দেখানোর কারণে অমিতাভ বচ্চনের কাছ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা চাওয়া হয়েছে।

About Post Author