সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর : হরর ও সাসপেন্স থ্রিলার মুভিপ্রেমীদের জন্য সুসংবাদ। একটি দিনের অপেক্ষা। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘ দ্যা কনফারেন্স ‘। ওটিটি প্লাটফর্মে ২০২৩ সালের অন্যতম হরর ফিল্ম হিসেবে সম্ভবত দর্শকদের নজর কেড়ে নিতে পারে দ্যা কনফারেন্স। শুক্রবার ভয় ও আতঙ্কের চলচ্চিত্রটি রিলিজ পেতে চলেছে নেটফ্লিক্সে।
এই সপ্তাহের বড় নতুন মুভি হিসেবে মুক্তি পেতে চলেছে দ্যা কনফারেন্স , অবশ্য অতি সম্প্রতি বড় পর্দায় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। উল্লেখ্য ,৬ অক্টোবরে চলচ্চিত্রটি মুক্তি পায়। নেটফ্লিক্সে এ সপ্তাহ মুক্তি পেতে চলা চলচ্চিত্রটি ইতিমধ্যেই বড় পর্দায় সাড়া জাগানোর পরে চলচ্চিত্রটি ঘিরে প্রত্যাশা বাড়ছে। মনে করা হচ্ছে যে, সুইডেনের দ্য কনফারেন্স ওটিটি প্লাটফর্মে বড় সংখ্যায় দর্শককে টানতে পারে।
আরও পড়ুন :জলসাঘরের ছবি বিশ্বাস – বাংলা চলচ্চিত্রের এক অসামান্য অধ্যায়
প্যাট্রিক একলান্ড পরিচালিত এবং টমাস মোল্ডেস্ট্যাডের লেখা , মুভিটি একটি টিম বিল্ডিং কনফারেন্সকে কেন্দ্র করে শুরু হয় যা একটি মজাদার মুখোশে এক রহস্যময় ব্যক্তির হাড়হিমকরা কার্যকলাপ তুলে ধরেছে।ঘটনাক্রমে, পৌরসভার কর্মচারীদের জন্য টিম-বিল্ডিং কনফারেন্স একটি দুঃস্বপ্নে পরিণত হয় যখন দুর্নীতির অভিযোগগুলি প্রচারিত হতে শুরু করে এবং কাজের পরিবেশকে সমস্যা-জর্জর করে তোলে । একই সময়ে, রহস্যময় ব্যক্তি কনফারেন্সে অংশগ্রহণকারীদের হত্যা শুরু করে। ১ ঘন্টা ৪০ মিনিট ধরে হত্যালীলার আতঙ্ক শিউরে তুলবে দর্শকদের। টমাস মোল্ডেস্ট্যাডের লেখা মুল বইটিকে তুলে ধরা হয়েছে। অভিনয়ে রয়েছেন কাটিয়া উইন্টার, অ্যাডাম লুন্ডগ্রেন, ইভা মেলান্ডার প্রমুখ।
আরও পড়ুন : সত্যজিৎ রায় কেন এত সফল ও জনপ্রিয় ?


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা