সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবরঃ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জোরাল ভূমিকম্পের পর ৭ বার আফটার শকে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। শনিবার বেলা এগারোটা নাগাদ আফগানিস্তানের পশ্চিমাঞ্চল জোরালো ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। আফগানিস্তানের হেরাত, বাদঘিস, ফারাহ প্রদেশের বাসিন্দারা এই ভূকম্পন অনুভব করেন। ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত এক হাজার জন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের তরফে ইতিমধ্যেই মৃত ও আহতদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। তারপর ৭ বার আফটার শক হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফিগানিস্তানের ওই এলাকার সবথেকে বড় শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এদিন প্রথম কম্পন অনুভূত হয় দুপুর ১২ টা ১১মিনিট নাগাদ। সেসময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। এরপর দুপুর ১২ টা ৪২ নাগাদ দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৬.২। এরপর আরও পাঁচবার কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। সেখানকার অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। বেশকিছু এলাকায় ভূমিধসেরও খবর পাওয়া গিয়েছে। প্রথমে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু সময় যত পেরোতে থাকেই ততই মৃতের সংখ্যা বাড়তে থাকে। ভয়াবহ এই ভূমিকম্পের পরই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় সংস্থা।
আরও পড়ুন ফার্গি টাইমে সুপার সাবের জোড়া গোলে জয়ে ফিরল ইউনাইটেড, জয় পেয়েছে চেলসিও

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। ভূমিকম্পের জেরে ৩০০০-রও বেশি মানুষ মারা গিয়েছিল। গুরুতর আহত হয়েছিল আড়াই হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শহরের বাড়িঘর তাসের ঘরের মতো কাঁপতে কাঁপতে ধসে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা এলাকা। ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে যায় গ্রামের পর গ্রাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। এই ঘটনার ১৮-১৯ মিনিট পর আফটার শক অনুভূত হয়। সেসময় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ভয়াবহ ভূমিকম্পে একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ অজস্র বাড়িঘর ভেঙে পড়ে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মরোক্কোর মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। উৎসস্থলের গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!