Home » রবিবারের নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে নবাবি মটন

রবিবারের নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে নবাবি মটন

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবরঃ ছুটির দিনে খাসির মাংসের ঝোল যেন এক স্বর্গীয় সুখ। সপ্তাহভর অফিস করার পর তেলে ঝালে ভালো মন্দ রান্নার জন্য ছুটির দিনই ভরসা। কিন্তু সবসময় মটনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে নবাবি মটন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই ছুটির দিনের নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন নবাবি মটন। বিশেষ করে ভাত বা পোলাও-এর সঙ্গে একেবারে জমে যাবে নবাবি মটন। নবাবি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-

উপকরণ
মটন -১ কেজি
টক দই -১ কাপ
চারমগজ -১ টেবিল চামচ
পোস্ত – ১ টেবিল চামচ
খোয়া ক্ষীর -আধ কাপ
চিনি -আধ চামচ
কাজু -১০ টা
পেঁয়াজ বাটা ও কুঁচনো -২টি
রসুন বাটা – আধ টেবিল চামচ
আদা বাটা – আধ টেবিল চামচ

আরও পড়ুন   আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০০০ ছাড়াল, আহত ১০০০-র বেশি

টমেটো বাটা – আধ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো – পরিমাণমতো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- সামান্য পরিমাণ
গরম মশলা গুঁড়ো-দেড় চা চামচ
সাদা তেল-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
ধনেপাতা কুঁচি- গার্নিশিং এর জন্য
ফ্রেশ ক্রিম-হাফ কাপ


রন্ধন পদ্ধতি
নবাবি মটন বানানোর জন্য প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। এবার মাংসগুলিকে প্রেশার কুকারে ঢেলে সিটি দিয়ে সেদ্ধ করে রাখুন। টক দই নিয়ে তাতে চিনি দিয়ে ফেটিয়ে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা মাখিয়ে ওই সিদ্ধ করা মাংস ম্যারিনেট করে রাখুন। এরপর কাজুবাদাম, চারমগজ ও পোস্ত একসঙ্গে মিক্সার গ্রাইন্ডার এর সাহায্যে বেটে নিন। এবার কড়ায় তেল ও ঘি সম পরিমাণে দিন। এরপর এতে কুচোনো পেঁয়াজ যোগ করুন। লালচে সোনালি করে ভেজে নিন পেঁয়াজগুলিকে। এবার এতে পেঁয়াজ বাটা যোগ করে অল্প কষে নিন। এর মধ্যেই ম্যারিনেট করা মাংস যোগ করুন। ভালো করে কষতে থাকুন। রান্না থেকে তেল ছাড়লে যোগ করুন খোয়া ক্ষীর অল্প জল বেরলে এতে ওই কাজুবাদাম-পোস্ত ও চারমগজ বাটা যোগ করে ফের কিছুক্ষণ কষুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু গ্রেভি রেখে নামিয়ে তাতে যোগ করুন ধনেপাতা কুচি। ব্যাস তৈরি নবাবি মটন।

About Post Author