Home » কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: বঙ্গে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদল হয়েছে। তবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন    স্পিনারদের দাপটে আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের অনায়াস জয়

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে তাপমাত্রা বাড়বে। সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। বেলা বাড়তেই তাপমাত্রা আরও বাড়বে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৯৫ শতাংশ।

আরও পড়ুন   পুজোর আগে ত্বকের দাগছোপ দূর করতে চান? এই নিয়মে বাড়িতেই করুন রূপচর্চা

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমেও। মঙ্গলবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।

About Post Author