সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবরঃ নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে,ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। কিছুদিন আগেই শিক্ষাক্ষেত্রে ‘পোস্টিং’ দুর্নীতিতে সরব হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ বলেও অভিযোগ করা হয়। এরপর তিনি গত ২৫ জুলাই সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে ইডিকেও তদন্তের নির্দেশ দেন। এবার শিক্ষক বদলি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি শিক্ষকদের। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শিক্ষাক্ষেত্রে ‘পোস্টিং’ দুর্নীতি মামলার শুনানি হয়।
আরও পড়ুন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

এদিন শুনানি চলাকালীন রাজ্যের কাছে আদালত জানতে চায়, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কেন ২০০ কিলোমিটার দূরে বদলি করা হল? এরপরই সুপ্রিম কোর্ট এদিন শুনানি পর্বে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে জানায়, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা তাদের চাকরি চলে যাবেন। তবে রাজ্যে শিক্ষক নিয়োগ আইনের ১০-সি ধারা চালুর পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, আপাতত তাঁরা স্বস্তি পাচ্ছেন না বলেই সূত্রের খবর। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ ডিসেম্বর রয়েছে। এর আগে আগস্ট মাসেই এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যেসব শিক্ষকদের বিরুদ্ধে ‘পোস্টিং’ দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।
আরও পড়ুন ম্যাচ জেতানো ইনিংস খেলেও চূড়ান্ত হতাশ ভারতের দুই নায়ক, কি হল কোহলি-রাহুলের?
সূত্রের খবর, এর আগে ২০২১ সালের জুলাই মাসে পর্ষদ একটি তালিকা বের করে। সেই তালিকাতেই দেখা যায়, এমন বহু শিক্ষক রয়েছে, যাঁদের নিজেদের জেলায় নিয়োগ দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা অনেক দূরের জেলায় চাকরি করে। এরপর ৩০ জুলাই ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় সব জেলাতেই কমবেশি শূন্যপদ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই শিক্ষকদের নিজের জেলায় পোস্টিং দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এরপরে প্রশ্ন ওঠে, মাত্র ২৩ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? তাহলে কি মোটা অঙ্কের টাকার বিনিময়েই শিক্ষকদের পছন্দের জেলায় বদলি করা হয়ছিল? ইতিমধ্যেই সেসব প্রশ্নও উঠতে শুরু করেছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি