Home » উৎসবের ভূরিভোজে স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন জাফরানি পোলাও

উৎসবের ভূরিভোজে স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন জাফরানি পোলাও

সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: পোলাও কমবেশি সবারই খুব প্রিয় একটি খাবার। চিকেন হোক কিংবা মটন বা পনির— সবকিছুর সঙ্গেই পোলাও একেবারে জমে যায়। কিন্তু পোলাও মানেই কি কাজু? অথবা কিসমিস? সেই দস্তুর ভেঙে এবার উৎসবের ভূরিভোজে পাতে পড়ুক জাফরানি পোলাও। পোলাওয়ের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন জাফরানি পোলাও। চিকেন কষা কিংবা মটনের সঙ্গে একেবারে জমে যাবে জাফরানি পোলাও। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভিন্ন স্বাদের জাফরানি পোলাও। জাফরানি পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ 
বাসমতী চাল – ২ কাপ
নুন – স্বাদ অনুযায়ী
চিনি – স্বাদমতো
কেশর – ১ চা চামচ
দুধ – ১/৪ কাপ
পেঁয়াজ – ১টি স্লাইস
কাজু -১ টেবিল চামচ
আমন্ড বাদাম – ২ টেবিল চামচ
কিশমিশ – ২ টেবিল চামচ
এলাচ গুঁড়ো – ১ চা চামচ
জায়ফল গুঁড়ো – ১ চুটকি
পুদিনা পাতা – ১ চা চামচ

আরও পড়ুন    কালিয়া খেতে আর ভালো লাগছে না? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মালাইকারি


রন্ধন প্রণালী
প্রথমেই দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিন। এবার বাসমতী চাল ভাল করে ধুয়ে নিয়ে একটি ডেচকিতে ঘি দিন। তাতে বাসমতি চাল দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিন। দুধে ভেজানো কেশর, নুন ও জল দিয়ে ভাল করে মিশিয়ে দিন। ১৫ মিনিট কম আঁচে চাল সেদ্ধ হতে দিন। এবার অন্য একটি পাত্রে ১ টেবিল চা চামচ ঘি গরম করুন। তাতে পেঁয়াজ ও চিনি দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম দিয়ে দিন। এরপর আঁচ বন্ধ করে দিন। এবার চালের মধ্যে পেঁয়াজের মিশ্রণ, এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। হাতা দিয়ে মেলাবেন না তাহলে চাল ভেঙে যাবে। এবার পুরোটা মিলিয়ে নিন। ওপর থেকে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন জাফরানি পোলাও।

About Post Author