সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবরঃ পুজোর মরশুমে পাতে মটন থাকবে না,তা আবার হয় নাকি? মটন ছাড়া বাঙালির যে কোন অনুষ্ঠানই যেন অসম্পূর্ণ। পুজো মানেই কি শুধু মিষ্টি মুখ? সেই দস্তর ভেঙ্গে পুজোর সময় বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি মটন কালিয়া। পুজোর সময় গরম ভাত, বিরিয়ানি কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে হায়দ্রাবাদি মটন কালিয়া। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই হায়দ্রাবাদি মটন কালিয়া। অন্যরকম স্বাদের হায়দ্রাবাদি মটন কালিয়া একেবারে চেটেপুটে খাবে সকলেই। হায়দ্রাবাদি মটন কালিয়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন কষা-ঝোল ছাড়ুন, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নবাবি চিকেন

উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
টক দই-১ কাপ
মৌরি-১ চা চামচ
হিং-সামান্য
কারি পাতা-১০টি
নারকেল কোরা-৫ টেবিল চামচ
দুধ-সামান্য
জিরে-১ চা চামচ
রসুন-১২-১৫ কোয়া
পেঁয়াজ কুচি-১ চা চামচ
সর্ষের তেল-আধ কাপ
চিনি-২ চা চামচ
তেজপাতা-দু’টি
নুন-স্বাদ মতো

প্রণালী
প্রথমেই খাসির মাংস ভাল করে ধুয়ে তাতে নুন ও দই মাখিয়ে একঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লাল হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে অল্প কষে নিন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। তিনটে সিটি পড়লেই প্রেশার কুকার থেকে নামিয়ে নিন। ২০ মিনিট পর প্রেশারের ঢাকনা খুলে মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলিতেবং কারি পাতা মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে গরম গরম পরিবেশন করুন হায়দ্রাবাদি মটন কালিয়া।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি