Home » আগামী ৪৮ ঘন্টায় কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আগামী ৪৮ ঘন্টায় কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর: পুজোর আগে শেষ রবিবার দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। বঙ্গে আগামী দুই দিন কমবে আদ্রতাজনিত অস্বস্তি। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাল্লা দিয়ে দিনের তাপমাত্রা বাড়তে থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসেও কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরি হাওয়া বদল হয়েছে। পুজোর মধ্যে মেঘমুক্ত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

আরও পড়ুন   ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড জানাল, ইজরায়েলের হামলায় বন্দিমৃত্যু হচ্ছে

হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিতে চলেছে বর্ষা। রবিবার অর্থাৎ আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির হবেনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৮৬ শতাংশ।

আরও পড়ুন   বারদ্রোণ মন্ডল বাড়ির পুজো : অম্লান হোমাগ্নির শিখা

পূর্বাভাস বলছে, পুজোর আগে শেষ রবিবার দক্ষিণবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নদিয়া, বর্ধমানে তাপমাত্রার হেরফের হবেনা। কিন্তু নবমী এবং দশমীতে কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে, ১৬ অক্টোবর থেকে কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author