সময় কলকাতা ডেস্ক,১৫ অক্টোবর : “জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী/ অভয়া শক্তি, বলপ্রদায়িনী, তুমি জাগো।”অসুরকে বধ করেছিলেন বলেই দুর্গার আরেক পরিচয় ‘মহিষাসুর মর্দিনী’। এই অসুর ছিল মূলত প্রবল অশুভ রিপুর প্রতীক। তাই দুর্গার আরাধনা ও বোধন কার্যত দেহের, মনের ও সমাজের অশুভ রিপু বা পশু শক্তিকে বিনাশ ও শুভ শক্তির উন্মেষের কামনার সমন্বয়। আর আশ্চর্য সমাপতনে মহালয়ার পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণের তিথিকে স্মরণীয় করে শুভ শক্তির উন্মেষ কামনায় বারাসাত শহরের বুকে নিবেদিত-প্রাণ এক প্রতিষ্ঠানের নামও সমন্বয়। মহালয়ার দিন বারাসাত সমন্বয় তাদের সামাজিক ও সাংস্কৃতিক ভাবনার সমন্বয়ে উপহার দিল আনন্দঘন মুহূর্ত।
আরও পড়ুন কয়েকদশকে সনাতন ধর্মাবলম্বী কমলেও এবছর দুর্গাপুজোর সংখ্যা বাড়ছে বাংলাদেশে
বারাসাত সমন্বয় দীর্ঘদিন ধরেই সামাজিক কর্মযজ্ঞে নিয়োজিত। তাদের নব নব গঠনমূলক ভাবনা ডানা মেলে প্রায়ই। শনিবার সন্ধ্যা ছিল তেমনই এক অবকাশ।একরাশ নতুন প্রয়াস দিয়ে বারাসাত সমন্বয় হাজির হল চোদ্দোশো তিরিশ সনের দেবীপক্ষে।
বারাসাত সমন্বয় সংস্থার পক্ষ থেকে শনিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানে যারা সমাজবন্ধু হয়ে নগর প্রান্তর পরিষ্কার রাখেন সেই জঞ্জাল সাফাই কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে পূজোর উপহার। বারাসাত সমন্বয়ের নিজস্ব পাক্ষিক সংবাদপত্রের হয়েছে উদ্বোধন । এছাড়া এ দিন সমন্বয়ের নতুন ভবনের জিমন্যাস্টিক সেন্টারের উদ্বোধন করলেন বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়।

শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিশিষ্ট মানুষজন। চিকিৎসক অরুণ গন, চিকিৎসক সুমিত সাহা ,খ্যাতনামা সাংবাদিক অভ্রনীল মুখার্জী, বিশিষ্ট নাট্যকার সুদীপ সিনহা, বারাসাত কলেজের অধ্যাপিকা দোলনচাঁপা সিনহা সহ বহু সমাজ কর্মীরা
বারাসাত সমন্বয়ে জিমন্যাস্টিক বিভাগের খুদে শিক্ষার্থীদের জিমন্যাস্টিকের প্রদর্শনীয় হয় এ দিন। পৃথিবীজুড়ে যে নতুন করে যে যুদ্ধের দামামা বেজেছে তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরের একটি কণ্ঠ হয়ে যে বারাসাত সমন্বয় থাকতে চায় তার প্রমাণ ছিল মহালয়ার সন্ধ্যা। যুদ্ধ নয় শান্তি চাই বাণী দিয়ে শেষ হয় মনোজ্ঞ সন্ধ্যার হৃদয়গ্রাহী অনুষ্ঠান।।
আরও পড়ুন আনন্দধারা বহিছে ভুবনে : ‘আকবরী মোহরের’ জন্মশতবার্ষিকী


More Stories
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ