সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: মহালয়ার আগে স্বস্তিতে বঙ্গবাসী। অবশেষে দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিতে চলেছে বর্ষা। বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা।দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। আপাতত কয়েকদিন মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। এদিকে,উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই।
আরও পড়ুন বিহারের বক্সারে ভয়াবহ রেল দুর্ঘটনা! লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের একাধিক বগি, চলছে উদ্ধারকাজ
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যেই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। অন্যদিকে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পুরোপুরি বিদায় নেবে বর্ষা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুন পুরনিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এবার ইডির নজরে রেশন দুর্নীতি
পূর্বাভাস বলছে, শুক্রবারের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। মহালয়ার দিনও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে তাপমাত্রা আরও বাড়বে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড, মনিপুর এবং সিকিমে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
রং যেন মোর মর্মে লাগে – উৎসবে সমাজকর্মী কাউন্সিলরের আহ্বান
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল