সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবরঃ মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে সোমবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা! পুজোর মুখে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা কার্যকর করতে দুটি আইনে সংশোধনী আনতে হবে। আইন দুটির মধ্যে প্রথমটি হল, ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামিউজমেন্টস) অ্যাক্ট ১৯৩৭’ এটি বিধায়কদের বেতন সংক্রান্ত। দ্বিতীয়টি, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’, এটি মূলত মন্ত্রীদের বেতন সংক্রান্ত। যদিও দুটি আইনের সংশোধনী সংখ্যাগরিষ্ঠতার জেরে শাসক দল কার্যকর করাতে পারলেও শেষ পর্যন্ত আইনে পরিণত হতে স্বাক্ষর লাগবে রাজ্যপালের। রাজ্যপাল মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর করবেন কিনা, তা নিয়ে রবিবার থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। সোমবারও সেই ফাইলে সই করলেননা রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষমেশ এই বিল পাশের জন্য পুজোর মুখে সংশোধনী আনা হলেও তা পাশ করতে পারল না সরকার।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক
রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই এদিন বিধায়কদের ভাতা সংক্রান্ত বিলটি পেশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রীদের ভাতা সংক্রান্ত বিলটি পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার বেলা ১২ টায় শুরু হয় বিধানসভার বিশেষ অধিবেশন। ১২ থেকে ১৩ মিনিট পরই সেই অধিবেশন মুলতুবি করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রাক্তন বিধায়কের মৃত্যু হয়েছে বলেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হল। এদিন বিল পেশ করা হলেও, রাজ্যপালের সম্মতি না থাকায়, তা নিয়ে আলোচনা হয়নি। আগামী ৪ ডিসেম্বর এই বিল নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ পেল ইডি
যদিও বিজেপির দাবি, প্রাক্তন বিধায়কের মৃত্যুর বিষয়টা অজুহাত মাত্র। আসলে রাজ্যপালের স্বাক্ষর না হওয়াতেই বিধানসভা মুলতুবি হয়ে গেল। এই অধিবেশন নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিজেপির। সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে মন্ত্রী- বিধায়কদের বেতন বৃদ্ধি বিলের কাগজ ছিঁড়ে দেন বিজেপি বিধায়করা। ‘দি ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউওন্সেস সংশোধন বিল ২০২৩’ নিয়ে এদিন তুলকালাম বাধে বিধানসভায়। বিধানসভার অধিবেশনে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বিল পেশ করতে গেলেই তুমুল হট্টগোল শুরু হয়। এ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘নিয়ম মেনে বিলটি বিধানসভায় পেশ হয়েছে। আলোচনা হয়নি। বিলটি পেশ হয়ে রইল, পরে আলোচনা হবে। বিজেপি বিধায়করা কী বলছেন, তা নিয়ে কিছু আসে যায় না। ওঁরা এমন বিক্ষোভ দেখাচ্ছেন, আমি আগে কখনও দেখিনি।’


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
দলবদল করে বিজেপিতে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব: মমতাকে হুমকি দিলীপের