Home » পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন মরিচ মটন

পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন মরিচ মটন

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবরঃ ভুরিভোজ ছাড়া বাঙালির দুর্গাপুজা অসম্পূর্ণ। পুজোর সময় পাতে মটন থাকবে না, তা আবার হয় নাকি! মটন ছাড়া বাঙালির দুর্গাপুজা যেন জমতেই চায় না। পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মরিচ মটন। চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। পুজোর সময় গরম ভাত, ফ্রাইয়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে মরিচ মটন। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মরিচ মটন। পুজোর মরশুমে পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মরিচ মটন। মরিচ মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস-৭৫০ গ্রাম
টক দই-১ কাপ
মৌরি-১ চা চামচ
হিং-সামান্য
নারকেল কোরা-৫ টেবিল চামচ
দুধ-সামান্য
জিরে-১ চা চামচ
রসুন-১২-১৫ কোয়া
পেঁয়াজ কুচি-১ চা চামচ
সর্ষের তেল-আধ কাপ
চিনি-২ চা চামচ
তেজপাতা-দু’টি

নুন-স্বাদ মতো

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে জেরা করতে চেয়ে প্রেসিডেন্সি জেলে চিঠি ইডির

প্রণালী
প্রথমেই পাঁঠার মাংস ভাল করে ধুয়ে তাতে নুন ও দই মাখিয়ে একঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজ লাল হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে অল্প কষে নিন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। তিনটে সিটি পড়লেই প্রেশার কুকার থেকে নামিয়ে নিন। ২০ মিনিট পর প্রেশারের ঢাকনা খুলে মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি মরিচ মটন। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মরিচ মটন।

About Post Author