Home » বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি ঘুমের দেশে

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি ঘুমের দেশে

সময় কলকাতা ডেস্ক,২৬ অক্টোবর : বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি, যার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে রয়েছে,সেই কুকুরটি অবশেষে পৃথিবীর মায়া কাটাল। ববি ৩১ বছর ১৬৫ দিন বয়সে মারা গিয়েছে। সাধারণভাবে কুকুর প্রজাতির প্রায় ১২ থেকে ১৪ বছরের জীবনকাল হওয়া সত্ত্বেও ববি একটি  দীর্ঘ জীবন যাপন করেছিল, আশ্চর্যজনকভাবে বেঁচেছিল সাধারণ কুকুরের চেয়ে দ্বিগুণেরও বেশি সময়।

পর্তুগালে বসবাসকারী রাফেইরো দো এলেন্টেজো জাত, ববি কনকোয়েইরোস গ্রামীণ গ্রামে কোস্তা পরিবারের সাথে বসবাস করত। কোস্তা পরিবারের ছোট ছেলেটির ববির সঙ্গে সখ্যতা ছিল সবচেয়ে বেশি।ববির জন্মের সময় কোস্তার বয়স ছিল আট বছর।কোস্তা জানিয়েছে যে, ববি তাদের গ্রামের “শান্ত, শান্তিপূর্ণ পরিবেশে” বেড়ে উঠেছিল। তাকে কখনও আলাদা কোনও খাবার দেওয়া হত না, বাড়ির সবাই যা খেত – তাই সে খেত। সবচেয়ে বড় কথা সে এতটাই শিক্ষিত ছিল যে তাকে কখনও শেকলে বেঁধে রাখতেও হয় না, অথচ তাকে ছেড়ে রাখা হলেও  এবং সে স্বচ্ছন্দ বিচরণ করলেও কখনও অন্যদের মাথাব্যথার কারণও হয়ে ওঠেনি।

কোস্তা জানিয়েছেন, সাধারণভাবে সুস্থ থেকেছে ববি। ২০১৮ সালে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়া ছাড়া তিন দশকে কখনও তাকে অসুস্থতার জন্য হাসপাতাল নিয়ে যেতে হয়নি। তবে বয়সের সঙ্গে সঙ্গে দুর্বলতা তাকে গ্রাস করে এবং ইদানিং তার হাঁটাচলা মন্থর হয়ে পড়েছিল। এবছর ফেব্রুয়ারিতেই ববি ১৯৩৯ সালে মৃত্যু হওয়া ব্লুয়ির রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী কুকুর হয়ে ওঠে।

আরও পড়ুন UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়নস লিগে জয় ইউনাইটেড, আর্সেনাল, বায়ার্ন ও রিয়েল মাদ্রিদের

About Post Author