Home » কাশ্মীরের কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে লস্করের ৫ জঙ্গি খতম

কাশ্মীরের কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে লস্করের ৫ জঙ্গি খতম

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর :বৃহস্পতিবার কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মাচিল সেক্টরে সশস্ত্র বাহিনী এবং জঙ্গিদের মধ্যে একটি গুলিবিনিময়ের ঘটনায় (এনকাউন্টারে) পাঁচ জঙ্গি নিহত হয়েছে। মাচিল সেক্টরে কুপওয়াড়া জেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ জঙ্গির মৃত্যুর বিষয় সুনিশ্চিত করা হয়েছে।

প্রথমে দুজন এবং পরে আরও তিন লস্কর জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী।কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, “লস্কর-ই -তৈবার আরও তিন (০৩) সন্ত্রাসী নিহত হয়েছে (মোট ০৫)।শনাক্তকরণ নিশ্চিত করা হচ্ছে ।সার্চ অপারেশন চলছ।

আরও পড়ুন বিমান হামলায় ৫০ জন ইজরায়েলি যুদ্ধবন্দি নিহত, দাবি জঙ্গিগোষ্ঠীর

বিষয়টি নিশ্চিত করে,কাশ্মীরের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার বলেছেন, কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে অভিযানে এখন পর্যন্ত পাঁচজন জঙ্গি নিহত হয়েছে।পুলিশের আরেক মুখপাত্র বলেছেন যে, কুপওয়াড়া পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল (56RR) ২৫ এবং ২৬ অক্টোবর মধ্যবর্তী রাতে মাছিল সেক্টরের এলওসি বরাবর সরদারি নার এলাকায় একটি অভিযান শুরু করে।এছাড়াও, এলওসি বরাবর যৌথ দলগুলি দ্বারা একাধিক অভিযান হয়েছে।

“যৌথ দলটি ওই এলাকার ঘন ঘন জঙ্গলে সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে যারা দুর্গম ভূখণ্ডের সুযোগ নিয়ে বৃহস্পতিবার আমাদের দিকে অনুপ্রবেশ করেছিল।
সতর্ক কৌশল প্রয়োগ করে, সন্ত্রাসীদের আটক করা হয়, যারা যৌথ দলের উপর নির্বিচারে গুলি চালায়। আক্রমণের প্রতিশোধ নেওয়া হয়েছিল, যার ফলে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-র সাথে জড়িত পাঁচ অজ্ঞাত সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছিল,” মুখপাত্র বলেছেন।।

আরও পড়ুন আবার অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবার লিউস্টন শহরে চলল গুলি , নিহত অন্তত ২২

About Post Author