সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে কাতলা মাছ। দো পেঁয়াজা মানেই কি মটন? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের দো পেঁয়াজা। কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কাতলা মাছের দো পেঁয়াজা। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে কাতলা মাছের দো পেঁয়াজা। কাতলা মাছের দো পেঁয়াজা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
কাতলা মাছ- ৪ পিস
ঘি- ২ টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ
টমেটো বাটা- আধ কাপ
টকদই- ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ২ চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
ধনে গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ ২/৩টি
লেবুর রস- ১ চা চামচ
ধনেপাতা- আধ কাপ
মাখন- ১ চা চামচ
নুন- স্বাদমতো
আরও পড়ুন প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী

রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইতে তেল গরম করে কাতলা মাছ হালকা করে ভেজে তুলে রাখুন। এবার মাছের টুকরোগুলোর মধ্যে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,দই, হলুদ গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। কড়াইতে ঘি ডদিয়ে তারমধ্যে গোটা গরমমশলা ফোড়ন দিন। এরপর তাতে আদা, রসুন এবং পেঁয়াজ কুচি দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটো পিউরি দিয়ে সব মশলা ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার কড়াইতে কাতলা মাছ দিয়ে নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট কষিয়ে নেওয়ার পর কাতলা মাছের টুকরোগুলো একটি পাত্রে আলাদা করে তুলে রাখুন। এবার গ্রেভির মধ্যে মাখন ছড়িয়ে দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর ওপর ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। ওপর থেকে সরু সুরু করে কাটা আদা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের দো পেঁয়াজা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি