সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: কোজাগরী লক্ষ্মীপুজোয় খিচুড়ি ভোগই বেশি প্রচলিত। কিন্তু, লক্ষ্মীপুজো মানেই যে খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, আর চাটনি-তা কিন্তু একেবারেই নয়। সেই দস্তর ভেঙে এবার কোজাগরী লক্ষ্মীপুজোয় ভোগ নিবেদনের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন বালুসাই। এতে বাদশাহী আমেজও থাকবে, আবার পুজোর আয়োজনে একটু অন্য রকম নিরামিষ রান্নাও হবে। চেনা পদের অচেনা বদল দেখতে ভোগের জন্য বানিয়ে ফেলুন বালুসাই। বালুসাই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ময়দা- ২০০ গ্রাম
চিনি- ২০০ গ্রাম
ঘি- পরিমাণ মতো
বেকিং সোডা- ১/৪ চা চামচ
ঘি- ২ চা চামচ
দই- ৩/৪ চা চামচ
খোয়া ক্ষীর- পরিমাণ মতো
পেস্তা কুচি- ৩ চা চামচ
আরও পড়ুন চিকেন বা মটন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের দো পেঁয়াজা

রন্ধন পদ্ধতি
প্রথমে নুন, বেকিং সোডা আর ময়দা ভাল করে চেলে নিতে হবে। তারপর দই নিয়ে তাতে ভাল করে ঘি মিশিয়ে নিতে হবে। এবার ঠান্ডা জল দিয়ে ভাল করে ময়দা মেখে নিন। এরপর একটি পাত্রে চিনি জ্বাল দিয়ে রস তৈরি করুন। মাখা ময়দা থেকে ছোট ছোট টুকরো করে নিয়ে বল তৈরি করতে হবে। সেই বলগুলির মাঝে আঙুলের চাপে গর্ত করে নিতে হবে। এবার সামান্য খোয়া ক্ষীর সেই গর্তে ভরে বলের মুখে ফের চাপ দিয়ে বুজিয়ে দিন। এবার কড়াইয়ে ঘি দিয়ে গরম করে ময়দার বলগুলি একেএকে কড়াইয়ে ছেড়ে ভেজে নিন। খেয়াল রাখবেন দু-পিঠই ভাল করে যেন ভাজা হয়। ভাল ভাবে ভাজা হয়ে গেলে বলগুলি তুলে নিন। ভাজা বল ঠান্ডা হয়ে এলে এবার রসে ফেলে দিন। ব্যস তৈরি বালুসাই। পরিবেশনের আগে উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি