Home » পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ, একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ, একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা

সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবর: শহরজুড়ে পারদ পতন। কলকাতায় একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ সপ্তাহের প্রথম দিনই সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। তবে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত অবস্থান করেছে। যা দুপুরের মধ্যে শক্তি হারিয়ে উত্তর-পূর্ব দিকে সরে যাবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন   রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরের বসিরহাটের বাদুড়িয়ায় বিপুল সম্পত্তির হদিস

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বেলা গড়াতেই তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহ থেকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বাতাসেই এখন শীতের আগমনী সুর। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬১ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন   আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরমে দুই ট্রেনে সংঘর্ষ,মৃত অন্ততপক্ষে ৬ : উদ্ধারকার্য জারি

পূর্বাভাস বলছে,কালিপুজোর মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। নভেম্বরের শুরুতে তাপমাত্রা আরও কমবে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, তেলেঙ্গানায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author